somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের প্রপাগান্ডা থেকে সাবধানঃ ব্লগার মানেই ইসলাম বিরোধী নয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমার এক যুক্তরাষ্ট্র প্রবাসী মামার সাথে কথা বলে মনটা খুব খারাপ হয়ে গেল। তার ধারনা ব্লগে যারা লিখে তারা সবাই নাস্তিক। আল্লা-খোদা মানেনা, ইসলাম নিয়ে কুকথা বলে গালি দেয়। এটাই নাকি আজকের আধুনিক ব্লগারদের অন্যতম ফ্যাশন। আমি মামাকে খুব বুঝালাম। ব্লগ মানে তা নয়। ব্লগ হল উন্মক্ত এক বিশ্ব। যেখানে সবার বাক স্বাধীনতা আছে। এখানে প্রতিটা মানুষ তার ভাবনার কথাটা অন্যজনের সাথে শেয়ার করতে পারেন। সেই মানুষিট এই ব্লগে গল্প লিখেন, কবিতা লিখেন,রাজনৈতিক বিষয় নিয়ে লিখেন, ধর্ম নিয়ে লিখেন..মোট কথা একজন সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে উৎপন্ন যে কোন সরস নিরস বিভিন্ন বিষয়াদি এই ব্লগে স্থান পায়। ব্লগে শুধুমাত্র নস্তিকদের কলমের চর্চা হয় তা সম্পূর্ণভাবে একটা ভূল ধারনা। ব্লগ নিয়ে অনেক কথা বলার পর বুঝতে পারলাম যে মামার মনটা মোমের মত ধীরে ধীরে গলতে শুরু করেছে। এবার সাহস করে ফস্ করে মামাকে জিজ্ঞেস করে বসলাম, " মামা, ব্লগে শুধু নাস্তিকদের বসবাস এই ধারনাটা তুমি কোথায় পেয়েছ?" মামার সোজা সাপ্টা উত্তর , "কেন? ঐযে রাজীব ছেলেটা যাকে খুন করা হল সে নাস্তিক ছিল না? পত্রপত্রিকায়তো সেরকমই দেখেছিলাম"। এবার রহস্যের জালটা খুলতে শুরু করল। ব্লগারদের বিরুদ্ধে জামাত শিবির এর প্রপাগান্ডার কথাটা চট করে মাথায় এল। শাহবাগের আন্দোলনকে নাস্যাৎ করার জন্য জামাত শিবির এর ক্যাডাররা এখন উঠে পরে লেগেছে। "শাহবাগ এর তরুন প্রজন্মরা ইসলাম বিরোধী" এই মিথ্যা অপপ্রচার চালিয়ে জামাত শিবিররা তাদের শেষ অস্ত্র হাতে নিয়ে মাঠে নেমেছে। চতুর এই জামাতে ইসলাম দলটি এখন সুকেৌশলে সারা দেশ এবং গোটা বীশ্বে প্রমান করতে চাইছে যে দলটি ইসলাম ধর্ম রক্ষায় নিবেদিত একটি দল। ৭১ সালের তাদের যাবতী কুকীর্তি ধামাচাপা দেয়া, ইসলামের সেবক হিশেবে নিজেদের আত্বপ্রকাশ করা, এবং সর্বপরি তারা চাইছে সাধারন জনগনের মাঝে গ্রহনযোগ্যতা তৈরি করতে দলটির যা প্রয়োজন তা করার ইস্পিত লক্ষ্য অর্জন। বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের মনে শাহবাগ আন্দোলন মানেই ইসলাম বিরুধী আন্দলোন, ব্লগে যারা লিখে তারা সবাই নাস্তিক ইত্যাদি অপপ্রচার গুলো সুকেৌশলে গেঁথে দেয়ার জন্য জামাত শিবিরের এর ক্যাডাররা তৎপর হয়ে উঠেছে।

আমরা সবাই জানি জামাত ই ইসলামীর সাথে আমাদের পবিত্র ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই। যে দলটি প্রকাশ্যে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিল, আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছিল, ৩০ লক্ষ্য শহীদদের রক্ত দিতে হয়েছিল সেই জামাত ইসলামির এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধীকার নেই। সেই দলটি মানবতার শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। এই নতুন প্রজন্ম শুধু রাজাকারদের ফাঁসিই চায় না, তারা চায় জামাতে ইসলামকে বাংলার মাটি চিরতরে বিদায় করে এই মাটি পবিত্র করতে। আমরা জানি এই আন্দোলনের জয় হবেই হবে। এ শুধু সময়ের দাবী মাত্র।

প্রিয় ব্লগার ভাইবোনরা,
কাঁটা দিয়ে কাটা তুলতে হয়। চলুন সবাই জামাত ইসলাম এর আসল মুখোশ আমাদের লেখায় ব্যানারে, গানে কবিতায়, সিনামায় প্রকাশ করি। জামাতিদের মুখোস উন্মোচন করাটা এখন প্রতিটা ব্লগারেরর জন্য পবিত্র দায়িত্ব। জামাত কোন ভাবেই যাতে বলতে না পারে ব্লগার মানেই নাস্তিক, শাহবাগ মনেই নাস্তিকদের আন্দোলন। বরং জামাত মানেই নাস্তিক, জামাত মানেই হত্যাকারী, জামাত মানেই ইসলাম বিরোধী, জামাত মানেই দেশদোহী, জামাত মানেই রগ কাটার রাজনীতি, জামাত মানেই খুনী ধর্ষক, জামাত মানেই ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই, এবং জামাত মানেই ধর্মকে সামনে রেখে যারা নোংরা রাজনীতির বিষ ছড়াচ্ছে এই বিষয়গুলোর উপর জোর দিয়ে লেখালেখি চালিয়ে যেতে হবে। গতকাল বায়তুল মোকাররাম মসজিদের একজন ইমাম টিভি টকশোতে বললেন, " জামাত ইসলামের শত্রু"। এই তথ্যগুলো যতই আমাদের হাতে আসবে ততই আমাদের লাভ। চলুন তথ্যগুলো আরো জোরালো ভাবে ৫৬ হাজার বর্গমাইলের ছড়িয়ে দেই।


৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×