গত বুধবার ইরাক সীমান্তের কাছে সৌদি আরবের একটি অনাবাসিক এলাকায় মর্টার হামলার দায়িত্বও স্বীকার করেছে ইরাকের মুখতার আর্মি
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইরাকের মুখতার আর্মি নামে একটি সংগঠন হুমকি দিয়ে বলেছে, ইরাকের অভ্যন্তরে যদি সৌদি আরব সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দেয়া অব্যাহত রাখে তাহলে দেশটির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। সে ক্ষেত্রে তাদের সুস্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবে সৌদি আরব।
এছাড়া, গত বুধবার ইরাক সীমান্তের কাছে সৌদি আরবের একটি অনাবাসিক এলাকায় মর্টার হামলার দায়িত্বও তারা স্বীকার করেছে।
মুখতার আর্মি বলেছে, সৌদি আরবে শিয়া মুসলমান হত্যা ও তাদেরকে অপমান করার জন্য সম্প্রতি দেশটির জনগণকে উস্কানি দিয়ে যে ডিক্রি জারি করা হয়েছে তার প্রতিশোধ হিসেবে এ মর্টার হামলা চালানো হয়।
মুখতার আর্মির প্রধান ওয়াতিক আল-বাত্তাক বৃহস্পতিবার বলেছেন, ইরাকের অভ্যন্তরে সৌদি আরবের হস্তক্ষেপের বিষয়ে রিয়াদকে হুঁশিয়ার করার জন্য মর্টার হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আবাসিক এলাকায় হামলাটি চালায়নি এ কারণে যে আমরা জনগণের রক্তের মূল্য বুঝি।”
সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জেনারেল মুহাম্মাদ আল-কামিদির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ বলেছে, পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের হাফ্র আল-বাতিন এলাকার একটি নির্জন স্থানে বুধবার ছয়টি মর্টারের গোলা আঘাত হানে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন