(উৎসর্গ – আমার ছোট্ট জলপরী)
তোকে যেতে হবে
যেমন সে গেছে , যেমন তারা গেছে –
সুন্দরের যাত্রায়
তোর আমার টুকরো খেলা
অপ্রকাশ্যতায় মূর্ত ছোঁয়াছুঁয়ি
আমার হৃদয়ের নোনা জল
তোর চোখে ঢেউ তুলেছে কতবার!
রেখে যাবি তোর গোপন নিঃসঙ্গতা
প্রতিদিন নিয়ম করে তাকে জল দিব
হটাত হটাত ফিরে এসে দেখে যাস
সাথে আনিস প্রজাপতি এক কিংবা ছোট্ট জলপরী
নিঃসঙ্গতা মরে গিয়ে অমর হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



