somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জাগবার দিন আজ, দুর্দিন চুপিচুপি আসছে'

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মীর জাফর, ঘষেটি বেগম ইতিহাসে ফিরে ফিরে আসে। মসনদ থেকে সিরাজ কে 'ফেলে' দেবার নামে ফিরে ফিরে আসে শ্বেত-শক্তির উপনিবেশ।

নিভৃত কোণে, জায়নামাজে চোখ মুদে, নিবেদিত চিত্তে নিজেকে প্রভুর কাছে সঁপে দেয়া ধার্মিক; ঝড়ের রাতে বিপদ তাড়ানিয়া দেবতাকে ডেকে, মন্দিরে ঠাকুরের পায়ে ষাষ্ঠাঙ্গে নিজেকে আমূল উজার করে দেয়া পূজারীর প্রাণ— ধর্মের নামে বহুবার খুন হয়েছে; প্রাণহীন দেহ হয়ে পড়ে থেকেছে বাড়ির দাওয়ায়, চৌকাঠে, পথে; ট্রেন ভরা লাশ হয়ে মাতৃভূমি থেকে দেশান্তরী হয়েছে নীড়হারা শান্তিকামী অসহায় অজস্র মানুষ।

তবু ইতিহাস সাক্ষী, সাক্ষী এ ভূ-ভারতের অশোক তমাল হিজলের বন, সাক্ষী দন্ডকারণ্যে হারিয়ে যাওয়া শ্যামল বাংলার কাজলটানা চোখের মিছিল।

তারা জানে, এই সবুজ ভূমি 'জ্বলে পুড়ে মরে ছাড়খার' হতে পারে, 'তবু মাথা নোয়াবার নয়'।

মসনদের লালসায়, 'হিন্দু না ওরা মুসলিম' এই প্রশ্ন তুলেছে যারা, তারা জানে, 'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ' কেঁপে কেঁপে উঠতে পারে দূরন্ত 'পদ্মার উচ্ছ্বাসে'।

দালালেরা জানে, দেয়াশলাই কাঠি হয়ে বাংলার ক্ষুদিরাম, সূর্যসেন জ্বেলে গেছে আলো।

আজও শাহবাগে, চট্টগ্রাম প্রেসক্লাবে, সিলেট শহীদ মিনারে যে তারুণ্য 'কী দুঃসহ/স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি', এরা সব ক্ষুদিরাম, প্রীতীলতা, সূর্যসেন এর রক্তবীজ এর ধারক, এরা সব কালিয়া মোহন্ত আর কঙ্কা মাঝির বংশধর।

অতএব, কে শোনায় ভয়ের কথা, কে করে দ্বিধার উচ্চারণ? কে বলে, পথে পথে বেরিক্যাড দিয়ে, ছড়িয়ে মিথ্যের গুজব এই জমায়েত ভন্ডুল করা যাবে?

ইতিহাস জানে, শাহবাগে জড়ো হয়েছে যে বয়স, সে বয়স এই কথা বলে বারে বারে ফিরে এসেছে যে: 'অনেক দুঃখে রক্ত আমার অসংযত!'

ইতিহাস জানে, নিজের আত্মাকে যারা সঁপেছে 'শপথের কোলাহলে', ঘরে তারা কোনোকালে, কোনোদিন ফেরে নি তো শূন্য হাতে।

ইতিহাস সাক্ষী, মীর জাফরেরা জন্মেছে যতবার, তারও চেয়ে বেশি বার বাংলার ঘরে ঘরে জন্মেছে- মোহন লাল, ক্ষুদিরাম, সূর্যসেন, শেখ মুজিব, মতিয়ূর, নূর হোসেনের দল।

সেই নামের মিছিলই আরো অগুন্তি মুখ হয়ে মিলেছে শাহবাগ চৌরাস্তায়। এই চৌরাস্তাই অজস্র সুকান্তের মুখ হয়ে বলছে:

'অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে

আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি-

স্বদেশের সীমানায়।'

আজ আবারও, কে তুমি মীর জাফর— উদ্যত হয়েছো, এক নদী রক্তের বিনিময়ে পাওয়া স্বদেশ কে বিলিয়ে দিতে বিদেশী বণিকের ঘরে?

কে তুমি শঠ, ভণ্ড, ধর্মবণিক— আমার কোমল জায়নামাজ, ঠাকুরের পায়ে রাখা আমার প্রণামকে পণ্য করে বাড়াতে চাও বেসাতি তোমার?

চেয়ে দেখো, দিকে দিকে ঘরে ঘরে অতন্ত্র প্রহরায় জেগে আছে বাংলার তরুণ বয়স।

ও বন্ধু আমার, যে তুমি এখনো ঘুমে, এখনো যার মনিবের কাছে বান্ধা আছে প্রাণ— তুমি একবার চোখ মেলে দেখো; দেখো, তোমার আত্মাকে বন্দী করে কেমন অবিরত খেলাচ্ছে এক দারূন শয়তান।

ও ভাই আমার, তুমি শুনো এ মাটির ডাক। তুমি ফিরে এসো এই পতাকায়। ফিরে এসো, বাংলার মাঠ-ক্ষেত-নদী ও মানুষ ভালোবেসে।

তুমি জাগো, 'জাগবার দিন আজ, দুর্দিন চুপিচুপি আসছে'।

মসনদে তোমাকে বসানোর টোপ দিয়ে বাংলায় আবারো আসছে শাদা-ইবলিশ। আর তার সাথে সহযোগী হয়ে তোমাকে ধোঁকা দিচ্ছে এই্ জল-হাওয়া ও অন্নে বেড়ে ওঠা বাদামী ইতর।

অতএব, ভাই-বোন-বন্ধুরা, মাতৃভূমির নামে, 'তেরো শত নদী'র নামে, তোমার শৈশবের ছায়া-ঢাকা গ্রামের নামে, 'আজকে শপথ করো সকলে':

'বাঁচাব আমার দেশ, যাবে না শত্রুর দখলে'।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×