সহস্র ময়ূরের গান এনেছি সঙ্গে করে
আছে এক বিকেলের কনে দেখা রোদের আভা,
তুমি, দূরতম কোণে থাকা বেদনা আমার, এসো;
করো ত্রান আমার সকল তুমি নিয়ে।
এই সুখশয্যা বড় মলিন মনে হয়
মনে হয়, ওই দূরে সাগরের উপরে উড়তে থাকা
একটা হলুদ প্রজাপতির পাখায় সুখ যেভাবে ওড়ে;
যেভাবে ফুটপাথে শোয়া ভিখিরি দম্পতির মুখে
মাঝরাতে জলধারার মতন কলকলিয়ে উঠে হাসি
সেইভাবে আজ আমাকে মুক্ত করো।
২৯.০৯.১৬
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




