আমার ঠোঁট বেয়ে তুমি তার ঠোঁটে নামো
আমার অঙ্গ বেয়ে অঙ্গে তার যাও, ও মধু।
অঙ্গে ফুটেছে জোছনা নিশি
আঁখিতে এসেছে জোয়ার ভরাকটাল;
দারুণ বেগে ভেতরে বইছে বায়ু,
ভেতরে ফুটেছে ফুল বাগিচা ভরে।
এই ভার তুমি নাও, ও মধু
তার ঠোঁটে এই ভার তুমি ঢালো, মধু হে।
০১.০৩.১৭
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




