মাটি থেকে রস যেভাবে পৌঁছায় বৃক্ষের শাখা ও পাতায়
যেভাবে অক্সিজেন ঢুকে যায় দেহের শিরা উপ-শিরায়
সেভাবে অলক্ষে সে যেতে চায় তোমার মনের ভেতর।
কিন্তু প্রণয়-বিদ্ধ সে, মূক, জবানে নাই ভাষা;
করো উদ্ধার তার নয়ন-লিপি,
হৃদয়ে সে জপছে ‘তুমি, তুমি’
যেনো ভক্ত জপছে প্রভুর নাম।
০১.০৩.১৭
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


