দ্রাক্ষারস তারা করে পান। নেশাতুর হলে পরে
শরীরের প্রহরীরা হয় শিথিল। এই পথে কলবের
কাছে তারা যায়, বহুদিন বাদে দেখে নিজের মুখ
তাদের পুলক জাগে মনে; তাই দ্রাক্ষারসের কাছে
তারা ফিরে বার বার, দেখতে আপন মুখ।
আমাকে সেধো না দ্রাক্ষারস, দিও না মহুয়ার নেশা
আমি যে মাতাল পরমের ভেতর জানে তা দ্রাক্ষারস
বিভোর এই চিত্তে তাই পুলক আমার কাটে না।
০৬.০৩.১৭
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


