কাননে কুসুম না ফোটে যদি
তবু প্রেম দরজায় দিতে পারে টোকা,
তবু সে আড়চোখে রেখে যেতে পারে
হৃদয়ের দাবী।
এইটুকু মেনে নিয়ে বসন্ত আসে;
জঙ্গী পীড়িত নগরের গলি ও রাজপথে
শিকারী নৌকোর মতন একরোখা
একাকী বয়ে চলে প্ররোচক বায়ু।
এই ভীষণ হাওয়া ডোমকেও ছোঁয়;
আত্মঘাতীর বুক চিড়ে, ডোম,
পেয়েছো কি কারো মুখ?
পেয়েছো কি আড় চোখে
রেখে যাওয়া দাবী?
এই প্রশ্ন ডোমকে করো না জিজ্ঞেস;
এখন সময় খারাপ,
চারিদিকে বসন্ত,
চারিদিকে জঙ্গীর উৎপাত;
তবু, জঙ্গলে রুদ্রপলাশ ফোটে
তবু প্রেম জঙ্গীর মত, অকস্মাৎ,
বেরিকেড ভেঙে ঢুকে যেতে পারে মনে।
১৯.০৩.১৭
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



