শীতে শহুরে তরুণেরা সূপর্না নামের
এক নারীকে ডাকে। কে সে?
আপনি তাকে জানেন, সূর্পনখা?
পূজার ফুলের মতন ভালোবেসে সূপর্নাকে
গৃহে ডাকে যারা, তারাই কি একদিন
সীতার মতন সূপর্নারো অগ্নিপরীক্ষা চায়?
কি জানি, সূপর্নাও কি একদিন সীতারই মতন
অগ্নিপরীক্ষা দিতে-দিতে ক্লান্ত হয়ে যায়?
১৩ই জানুয়ারি ২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




