প্রতিরক্ষা ভেঙে গেলে পরে
দূর্গের দ্বার এক বিষণ্ণ পরিহাস
সেনাপতি মাত্রই এই কথা জানেন;
আরো জানেন সেই রাজন্য,
পরাজয় মেনে যিনি পিছু হঠেছেন।
প্রিয়তম হৃদয় আমার, এসেছি প্রতিরোধহীন;
প্রতিরক্ষা ভেঙে পড়া দূর্গের রক্ষী আমি
গ্রহণ করো পরাজিতের এই আত্মসমর্পণ ।
১৫ই জানুয়ারি ২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




