somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদে পাওয়া এক রাতে

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লঞ্চের ডেকে করে
চাঁদ জ্বলা এরকম কত রাত
চলে গেলো মোহনা ছাড়িয়ে;
এরকম কতনা তোমাকে
লঞ্চের ডেকে নিয়ে
ভেঁপু বাজাতে বাজাতে
চলে গেলো রাতের স্টিমার
হাতিয়ার দিকে।

হাতিয়ার দিকে গভীর সমুদ্র
জীবনেও আছে 'সমুদ্র সফেন'
এই কথা জেনেছিলেন জীবননানন্দ দাশ
যাকে দু'দণ্ড শান্তি দিয়েছিল
বনলতা সেন।

তোমার বনলতা নাই কোনো
বনলতা ও বনপুরুষের মনের মধ্যে অসুখ
তারা কেবলি পরকীয়া করে আজকাল
ভালোবাসার ভান করে তারা
ছড়ায় শুষ্কতা; ছড়ায় অসুখ।
তারা খুব প্রেম প্রেম ভাব করে
কিন্তু পরস্পরকে করে সন্দেহ;
আর প্রেম ভেঙে গেলে পরে
খালি ছড়ায় কুৎসা তারই নামে
যার ঠোঁটে গভীর চুমু ঢেলেছে একদিন।
অথচ বনলতার কালে জীবননান্দরা
এরকম কুৎসা খুব একটা করতেন না রটনা
এই কথা বুঝেছি বাবাকে দেখে।

যাকে তিনি ভালোবেসেছিলেন
তাকে তিনি পাননি কখনো;
সেই ভালো,
না পাওয়াই,
পেলে পরে প্রেম ফিঁকে হয়ে যায়
বিছানার রংচটা চাদরের মতন;
অর্থাৎ অতিব্যবহারে,
অধিক দৈনন্দিনতায়
অনেক আটপৌরে হলে
মহার্ঘ্য প্রেম-ও ফিকে হয়ে যায়
বিছানার রংচটা চাদরের মতন।


অতএব, প্রেম করে বিয়ে করা
প্রেমিক ও প্রেমিকা সকল
আপনারা মাঝে মাঝে
দু'জনে মিলে ঘুরতে যাবেন
সাগর পাড়ে দেখবেন সূর্যাস্ত
প্রথম যৌবনের মতন
দু’জনকে দু’জন দেবেন
তুমুল অর্গাজম;
আর এতো কিছু না হলে
অন্তত ওয়াশরুমের আয়নায়
প্রণয়ীকে চমকে দিতে হঠাৎ
একসন্ধ্যায় লিখে রাখবেন
'ভালোবাসি'।

ভালোবাসা থাকলে জীবন বয়ে নেয়া যায়
ভালোবাসা থাকলে জীবন ফিকে কম লাগে
ভালোবাসা থাকলে অভাব কম বোধ হয়।

ভালোবাসা শব্দটি উচ্চারন হওয়া মাত্রই
আপনি যদি হয়ে উঠেন এক বিরহি-চিত্ত
যদি খালি আপনার মন কাঁদে তার লাগি
যে আপনাকে ছেড়ে গেছে
কোনো ইঙ্গিত না দিয়েই
তবে আপনিও নিজেকে অসুস্থ জানবেন।

যার প্রেম ভেঙে গেছে
আয়নায় সে নিজের মুখ দেখুন
নিভে আছে আপনার চোখের মণি
সাপে কাটা রোগীর মতন
নীলাভ হয়ে আছে আপনার মুখ;


এবার নিজের শুশ্রুষা করুন
পৃথিবীতে অনেক প্রেমিক ও প্রেমিকা আছে
ভগ্ন হৃদয় নিয়েও যারা আজো
রঙীন পুষ্প হবার বাসনা করেনি ত্যাগ,
জীবনের কাছে নিজের দাবীনামা করেনি প্রত্যাহার।

অতএব, সিগেরেটের পরে সিগেরেট ধরিয়ে
চাঁদের নিচে আকণ্ঠ পান করে
নিজেরই ব্যাথা
আপনি নিজেকে ভালোবাসুন
নিজের গালে একটা চুমু খেয়ে বলুন
জেগে উঠো, হে সুন্দর।


২৯ জানুয়ারি, ২০১৯
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×