somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামারীর দিনগুলি-১: সাপলুডু

২৭ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় পত্রিকা বন্ধ আজ কয়েক দিন। সকালে উঠে চোখ দরজার নিচে যেতে অভ্যস্ত।

প্রতিদিন খুব যে খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়া হয়, এমন না। অত সময় বা ধৈর্য্য বা আগ্রহ বা আটকে রাখার কন্টেন্ট কই! প্রধান খবরগুলোর সবই আগের দিন অনলাইনে জেনে যাওয়া। পুরনো খবর। তবু, তিন দিনেরটা একত্রে জমিয়ে হলেও পত্রিকায় একসাথে নজর বুলাতে ভালো লাগে। মনে হয়, যেনো নিজের কিছু নবায়ন হলো। আদতে কিছু হয় কিনা, জানিনা।

সেই পুরানা আমি। আমার পুরানা জীবন। জীবনের পুরানা গল্প। স্বপ্ন-জখম-ব্যর্থতা। পুরানা জীবনে করোনাই শুধু নতুন গল্প।

রোজ একটু একটু করে মরতে আমাদের খেদ নেই। যেনো এটাই নিয়ম। ফুল ফোটে, ঝরে যায়।

কিন্তু জীবনটাকে 'টেকেন ফর গ্র্যান্টেড' করে নেবার মানুষের যে এটিচিউড, সেইখানে আচমকা করোনার ছেদ টেনে দেয়াটা নতুন।

এই যে আচম্বিতে মরে যাবার ভয়, মরবার সময় এমনকি প্রিয়মানুষের মুখটাও দেখতে বা ছুঁতে না পাবার ভয় এ্‌ই ভয়টাই যা নতুন।

সব নতুন ফাগুনের মাতাল হাওয়া নয়। কিছু নতুন কালবোশেখী ঝড়। ওলট-পালট করে দিয়ে যায়।

মৃত্যুভয় মাঝে মাঝে ভালো। মানুষকে আবার জীবনের দিকে তাকাতে শেখায়। যতি টেনে বিরতি নিতে বলে।

মরনের কপাটে খিল তুলে দিয়ে কেউ সংসারে আসেনা। যাবার সময়টাই যা আলাদা। এখন বা পরে। এই যা ফারাক।

পরিকল্পনার ছক ধরে ভ্রমণে যাবার মতন করে মৃত্যু সবসময় আসে না। মৃত্যু প্রেমের মতন। আচমকা আসে। একবারে এক হ্যাঁচকা টান দেয়।

মৃত্যুর সময় কোনো প্রিয়জনকে পাশে চাইনা আমি। তাদের স্মৃতির মধ্যে কষ্টস্মৃতি হয়ে জমা থাকতে চাই না। কারো স্মৃতির মধ্যেই আমি রেখে যেতে চাই না আমার ব্যথাতুর নীল মুখ।

ঘুমের মধ্যে টুপ করে করে মরে যেতে চাই। এটাই সহজ। এরচেয়ে সহজ হতে পারে এনেস্তেশিয়ার কড়া ডোজ।

প্রথমবার অপারেশানের টেবিলে পেয়েছিলাম এনেস্তেশিয়ার অভিজ্ঞতা। কেমন ঘুম আসে। ধীরে। লীলুয়া বাতাসের মতন। শরীর পালকের মতন হালকা হয়ে আসে। আবেশে চোখ মুদে যায়।

জার্মানীর বনে ওই হাসপাতালটা ছিল একটা টিলার মতন উঁচু জায়গায়। চারদিকে ছিল অনেক গাছ। একটা রুম। আমি একা। মোট তিন রাত । জানলা দিয়ে গাছ-গাছালি দেখা যায়। অপারেশানের আগের রাতে ওখানে ছিলাম। মন ভরা ছিল সবুজের রেশ। পরদিন সকালে এনেস্থেশিয়া। আবেশে পালকের অনুভূতি। কী নির্ভার!

ধীরে অচেতনে চলে যাবার আগে মনে হচ্ছিলো, প্রত্যেক মানুষের নিজ-নিজ ইচ্ছায় নিজের পছন্দ মতন সময়ে নিজের মৃত্যুর পরিকল্পনা করতে পারার অধিকার থাকা উচিত। করোনার মত জীবাণুর হাতে মানুষ মারা পড়তে চায় না। তাই, ভ্যাকসিনের জন্য খোঁজ খোঁজ রব পড়েছে। অথচ, নিয়তির হাতে মারা পড়বার জন্যে মানুষ বসে থাকে।

নিজের জন্ম মানুষের নাগালের মধ্যে নয়। কিন্তু প্রস্থানের উপরে মানুষের নিয়ন্ত্রন থাকার অধিকার থাকা উচিত।

জীবন নিজেই একটা জুয়া। সেই আশরে জুয়ারীর হাতের শক্তিমান তাস হয়ে থাকার চেয়ে এমনকি দূর্বল খেলোয়াড় হয়ে চালে ভুল করে ব্যর্থ হওয়াটাও বুঝি আনন্দের।

২৫.০৩.২০
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×