বর্তমানে আমাদের পৃথিবী যে হুমকির মুখে আছে, এবং নিকট ভবিষ্যতে যা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর এই বৈশ্বিক ইস্যুকে সামনে রেখেই বাইরের বিশ্বের মত বড় করে না হলেও, আমাদের দেশেও গতকাল ২২ এপ্রিল ছিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হল।
খুব অল্প সময়ের পরিকল্পনায়, এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে আমাদের সব বন্ধুদের সহযোগীতা এবং অংশগ্রহনে, আমাদের শিক্ষক মন্ডলী যারা অনুমতি দিয়েছেন, আর সিনিয়র ভাইরা যারা সাহস যুগিয়েছেন।
আমাদের অনেক অনেক সপ্ন, আমারা দেশটাকে বদলে দিতে চাই, আমরা চাই বিশ্বটাকে বদলে দিতে, চাই আমাদের এই সুন্দর পৃথিবী হোক সবুজ, শান্তিময়।
এই সপ্ন কে সামনে রেখেই আমরা ৭ এপ্রিল শুরু করেছিলাম “Beautiful curzon- কার্জন পরিস্কার কার্যক্রম”।
এই কার্যক্রমকে আমরা চাচ্ছি আমদের আন্যান্য অনুষদ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে, ১২ মে তারিখে একটি কর্মশালা “Beautiful Campus” এর মাধ্যমে। আমরা জানি আমরাই পারব বাংলাদেশ কে সাজিয়ে তুলতে। আমরা জানি আমরাই পারব সব সমস্যা দূর করে আলো আনতে। আমরা অনেক কথা বলে নথিপত্রে পৃথিবী ভারী করে ফেলতে চাই না। আমরা কাজ করতে, দেশটাকে বদলে দেবার কাজ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









