somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি আমরা সবাই ভালো মানুষ হতাম!!!!!!!!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনের ঘটনার পর থেকেই বাংলাদেশী হিসেবেই লজ্জা লাগছিল। ভাবতাম সত্যিই কি আমরা এরকম? নিজেদের মধ্যে ভালবাসা নেই? অপরিচিত কাউকে সাহায্য করতে মন টানে না? আমার মনে হয় নি সব বাঙালি এরকম। অপরিচিত কাউকে রাস্তা বা কোথাও বিপদে পড়তে দেখলে আমরা সাধারণত এগিয়ে যাই না। আমার নিজের একটি ঘটনা মনে দাগ কেটে আছে।

আমার চাচা একবার রাস্তায় accident করেছিল ঢাকাতে। চাচা রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। একটা গাড়ি চাচাকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে চলে যায়। পাশের পথচারীরা কি করেছিল জানেন? একজন চাচার মোবাইল নিয়ে গিয়েছিল। আর একজন নিয়ে গিয়েছিল মানিব্যাগ। একবার বাসায় জানায় পর্যন্ত নি যে একজন মানুষ accident করে অচেতন হয়ে রাস্তার পাশে পড়ে আছে। হঠাৎ করে চাচার কোন খোজ নেই। সব আত্মীয়ের বাসায় খোজ নিয়েও কোন হদিস পাওয়া গেল না। বাসার সবাই খুজতে খুজতে এক পর্যায়ে ঢাকা মেডিকেলে গিয়ে চাচার সন্ধান পাওয়া গেল। অচেতন। সারা শরীর রক্তে ভেজা। বেওয়ারিশ কোন লোককে চিকিৎসা দেওয়া আমাদের সরকারী ডাক্তারদের কাজ না। তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছিল। ফলে আমার চাচাকে আর বাচানো সম্ভব হয় নি। মানুষের মনুষ্যত্ব কোন পর্যায়ে গেলে মানুষ এরকম আচরণ করতে পারে আমার জানা নেই। রাজনের ঘটনার পরেও আমার এরকম অনুভূতি হয়েছিল। আসলে আমরা সবাই কি এরকম?

আজকে কলেজের উদ্দশ্যে যাচ্ছিলাম। বাসে করে চট্টগ্রাম। ঈদের ছুটি শেষ। ঈদের সময় এদেশে জার্নি করা যে কি কষ্ট তা সবাই মোটামুটি ভালই জানেন। বাসে করে অনেকদূর আসার পরে পিছে বসা একটা বাচ্চা মেয়ে জানতে চাইল বাস কোথায় যাচ্ছে। ১১/১২ বছরের বাচ্চা। পাশের একজন বলল চট্টগ্রাম। মেয়েটা বলল "আমি তো ঢাকা যাব"। পরে কাহিনী যা জানা গেল তার সারমর্ম হল, মেয়েটা আর তার ছোট ভাই ঢাকা যাবে। কিন্তু বাবা ভুলে চট্টগ্রামের বাসে তুলে দিয়েছে। হাতে আর কোন টাকা নেই। পাশের একজন বাচ্চাটার আত্মীয়দের কাছে ফোন দিয়ে খোজ খবর নিল। গরীব মানুষ। হাতে কোন টাকাও নেই। কী করবে এখন?

এক মুরুব্বি কন্ডাকটরকে ডেকে কথা বললেন। পিচ্চিদের হাতেও কোন টাকা নেই। আমরা বাসের সবাই মিলে কিছু টাকা তুলে দিলাম। যা উঠল তাতেই ঢাকা যাওয়া যাবে। সবাই বাচ্চা দুইটার প্রতি সহানুভূতি দেখাল। জিনিসটা ভাল লাগছে। একজন বলল সে নিজে বাচ্চা দুইটারে বাসে তুলে দিবে। কন্ডাকটর বলল সেই তুলে দিবে। কারও থাকা লাগবে না। ভাবলাম তখন, আমরা এখনো মানুষই আছি, আমাদের মাঝের দুই একটা শুধু পশু।
ইশ! আমরা সবাই যদি ভাল সভ্য মানুষ হতাম!



পিচ্চি দুইটার ছবি...........

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×