ইদানীং পৃথিবী তথা দেশের যে অবস্থা কখন যে পটল তুলতে হয় কে জানে! তাই প্রতি সপ্তাহেই একটা করে ক্ষমা চাওয়া স্ট্যাটাস দেই । যাতে চলে গেলেও ঋনী হিসেবে না যাই ।
সাম্প্রতিক আমার কিছু কার্যকলাপ থেকে অনেকেই আমার মানসিক সমস্যার লক্ষণ পর্যবক্ষেন করেছেন হয়তো , জী আমিও জানি , আমার মেজাজ একটু বেশি ।(আমার সম্পর্কে বিস্তারিত জানতে আমার about me(ফেসবুক) অংশ টা দেখতে পারেন ) সবকিছু নিজের ইচ্ছে মতো হোক এটা আমি চাই । নাহলেই কি যে করি কিছুই জানি না। অন্য কারো মতামতকে এক ফোঁটাও পাত্তা দেই না। ইদানীং কালে কিংবা প্রাচীন কালে নিজের অজান্তে কিংবা জেনে শুনে অনেককেই কষ্ট দিয়েছি । কাকে কাকে কষ্ট দিয়েছি , কে কত রাগ করে আছে সেটাও পর্যন্ত আমি জানি না ঠিক ভাবে ।যাই হোক আপনাদের সামনে এখন দুইটা উপায় , হয় সবাই মিলে চাঁদা তুলে আমার মানসিক চিকিৎসার ব্যাবস্থা করুন আর না হয় ক্ষমা করুন আর আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করি সব কিছুর।আপনারা কষ্ট পেয়ে আছেন আর আমি জানিও না! এই কষ্টের কি বেল আছে কোন বলেন? যাই হোক আমার কালো মোবাইল (লাল নাই) অন আছে হয় ফোন করুন আর নাহলে টাকা পাঠিয়ে মিসকল দেন আমি কল করবো ।আসুন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু উদ্ধার করে ফেলি । তাছাড়া কমেন্ট কিংবা ইনবক্সেও জানাতে পারেন আমার দেওয়া কষ্ট গুলোর কথা । এই হাল্কা শীতের রাতে ক্ষমা চাচ্ছি সবার কছে যাদেরকে অনু পরিমান হলেও কষ্ট দিয়েছি ।আর হুম কেউ ভাববেন না যে আমি নির্বাচনে দাড়াচ্ছি তাই ভোটের আশায় ক্ষমা চাচ্ছি । একদম না আমি মন থেকেই ক্ষমা চাইসি ।
আর সর্বষেশ একটা কথা বলে দেই , আমিও অনেক কষ্ট পেয়েছি লিস্ট এ থাকা অনেক ফেইসবুক সেলিব্রিটি কিংবা আবুল্ব্রিটিদের কিংবা ফেইসবুকের বাইরেও অনেকের আচরনে, অনেকের অবহেলা অবজ্ঞা দেখে । কিন্তু আমরা পাগলরা কষ্ট দুচি না । সবাইরে গনহারে মাফ করে দিসি। পাগল দের কষ্ট দোচার টাইম নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


