...................................................................................................................................

এবার একটু খেন্ত দেও ভাই। বহুত হইছে , খুব বেশি লম্ফজম্ফো কইরা পরে দিয়া বাংলাওয়াশ এর স্বপ্ন দুস্সপ্নই রয়ে যেতে পারে। তাদের ইন্সপায়ার কর ভালো খেলতে , বাংলাদেশ মাত্র রাইজিং টাইগার হিসেবে আত্মপ্রকাশ শুরু করেছে। ইন্ডিয়া ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি , তারা ঘুরেও দাড়াতে জানে , ইন্ডিয়ার মত লেভেলের ক্রিকেট খেলার পর্যায়ে এখনো বাংলাদেশ পৌছায়নি। আমাদের এখনো অনেক সময় প্রয়োজন , সবে তো মাত্র শুরু আরো সময় প্রয়োজন ; অনেক ডিপার্টমেন্ট এ এখনো উন্নতি প্রয়োজন। তামিম, সাকিব নিস্সন্ধে ভালো প্লেয়ার। বাট , তামিমের সমস্যা তার ধৈর্য নেই , অযথা শট খেলে , পুরো টীম কে সেই প্রথমে বিপদে ফেলে , সাকিব যদিও ভালো পারফর্ম করে , তবু তার ব্যাটিং এ এখনো footwork অনেক কম , যেটা লক্ষনীয়।
শুধুমাত্র একজন মুস্তাফিজ দিয়েই আমরা ভারত কে বাংলাওয়াশের স্বপ্ন দেখতে পারি না। ভালো খেলতে হলে , পুরো টিম পারফরমেন্স প্রয়োজন। আজ যদি মুস্তাফিজ তার বোলিং এ ক্লিক করতে না পারে আর সাথে অন্য বোলার রাও যদি যোগ দেয় তবে আবার আলোচনা সমালোচনা শুরু হবে , আমরা বাঙালিরা এমনই। সবকিছু আবেগ দিয়ে যদি চলত , তবে ইন্ডিয়া-অস্ট্রলিয়ার মত দল গুলো ক্রিকেট বিশ্বে এই অবস্থানে আসত না। সুতরাং সবকিছু পাশকাটিয়ে বাংলাদেশ পুরো টীম কে ভালো খেলার উত্সাহ দেয়াটাই মূল লক্ষ্য হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।