ত্রিশোনকু অশ্লীল ভাষা যখন সপ্রতিভতা। নামক লেখাটা লিখলেন এবং সেটাকে আমাদের 'বিজ্ঞ' মডারেশন যখন স্টিকি হিসেবে লটকালেন তখন দেখলাম মন্তব্যের ঘরে ভাল মাইনসের হাট বসে গেল। অনেক মন্তব্যকারীর ভাবখানা এমন যে তারা জন্মেও কাউকে কোন কটু কথা বলেন নাই, চরম ঈমানদার ব্লগার তারা এবং ব্লগে যারা গালিবাজ ব্লগার রয়েছেন তাদের ঘোর বিরোধী তারা। এমনকি জানাকেও দেখলাম সেখানে সকলের উদ্দেশ্যে মন্তব্যের আহবান জানাতে। নিঃসন্দেহে ভাল উদ্দ্যেগ জানা এবং ত্রিশোনকু উভয়েরই। ত্রিশোনকুর ব্লগের কমেন্টগুলোকে পুজি করে গুগল রক্স নামক মহান ব্লগার ও তার কিছু চ্যালার আবেদনের ভিত্তিতে পথহারা নাবিককে ব্যান করলেন বিজ্ঞ মডারেশন। এই ব্যান করে মডারেশন কি স্টিকি পোস্টটিকে/ পোস্টের বিষয়বস্তুকে আরো বৈধতা দিলেন? আমি জানি না তবে এটা বৈধতা নয়। এটা একটা স্টিকি পোস্ট, তার কমেন্টগুলোকে পুজি করে, মডারেশনের নেতিবাচক ব্যবহার করা হল আর একজন ব্লগারের বিপক্ষে। অবাক হয়ে গেলাম আমি। একটা পাতানো খেলার অংশ কিভাবে হয়ে গেলেন মাননীয় মডারেশন!!!??
বিজ্ঞ মডারেশন আপনাদের,ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব থট এবং ফ্রিডম অব কনসায়েন্স নামক অধিকার গুলো সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না আশা রাখি। আর এরপর ও যদি বলতে হয় তাহলে সেটা নিয়ে আরেকটা পোস্ট দেয়া যাবে। একটা অভিযানে নামা যেতে পারে, কিছু মুমিন ব্লগারকে দিয়ে লিস্ট করানো হোক ব্লগে কে কে গালিবাজ ব্লগার। তাদের চিহ্নিত করে ব্যান করা হোক।
ব্লগ হোক রিউমার ছড়ানোর জায়গা, বিকৃতিকারীদের জায়গা। গালিবাজদের কোন জায়গা ব্লগে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




