পরিমলের ফাঁসির দাবিতে ভিকারুননিসা স্কুলের ছাত্রীদের মানববন্ধন
০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের সামনে প্রতিষ্ঠানটির প্রাক্তন, বর্তমান ছাত্রী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বেইলি রোডে ওই মানববন্ধন পালন করা হয়। তাঁরা মানববন্ধনে ধর্ষক পরিমলের ফাঁসি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। তারা ‘পরিমলের চামড়া তুলে নেব আমরা’, ‘নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এসব স্লোগানও দেয় । এ সময় অভিভাবকেরা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামতে হয়েছে।’ অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনা ঘটার পর ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধ্যক্ষের তিন সপ্তাহ সময় লেগেছে, যা এ প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। তাঁরা বলেন, মামলার এজাহারভুক্ত আসামি অধ্যক্ষ যাতে জামিন না পান।
মানববন্ধনে পুলিশ ও র্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সব গেট বন্ধ ছিল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেন।
prothomalo
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন