somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতুর শেষ ভরসা জিম ইয়ং কিম, সে ও হতাস করল। দুই আবুলে পদ্মা সেতু খেয়ে ফেললো।

০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পের জন্য বাংলাদেশের সঙ্গে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

কানাডীয় ওয়েবসাইট গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতে জিম কিম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি মনে করি, ওই সিদ্ধান্ত ঠিক আছে।”

“বাংলাদেশের দরিদ্র মানুষের মঙ্গলের বিষয়ে আমরা খুবই সজাগ। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে বিশ্ব ব্যাংক কখনোই দুর্নীতিকে প্রশয় দেয় না”, বলেন তিনি।

জিম কিমের পূর্বসূরী রবার্ট জেলিকের শেষ কর্মদিবসে গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানায় বিশ্ব ব্যাংক।

২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে।

ঋণ বাতিলের কারণ হিসাবে বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। আর এর তদন্তে বাংলাদেশ সরকারের ইতিবাচক সাড়া না মেলায় তারা প্রকল্পে অর্থায়ন বাতিল করছে।

অবশ্য ব্যবসা-বাণিজ্যের খ্যাতনামা সাময়িকী ফোর্বসের চলতি সংখ্যায় এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের ‘ব্যাপক অনিয়মের’ কথা তুলে ধরে বিশ্বের অন্যতম প্রভাবশালী এ প্রতিষ্ঠানকে ‘সবচেয়ে অকার্যকর’ একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। দুর্নীতি অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী প্রধান রবার্ট জেলিকের দিকেও অভিযোগের আঙুল তোলা হয়েছে ওই প্রতিবেদনে।

বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্তের জন্য সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জেলিককে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

সোমবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে এই প্রকল্পে দেরির জন্য বিশ্ব ব্যাংককেই দায়ী করে তিনি বলেন, “সম্ভবত বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জেলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে। আমার বিশ্বাস বিশ্ব ব্যাংক সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।”

মুহিত বলেন, “আমরা যে কোনো মুহূর্তে বিশ্ব ব্যাংকের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় লিপ্ত হব বলে আমি আশা রাখি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে এই অর্থবছরে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব, ইনশাল্লাহ।”

এর কয়েক ঘণ্টার মাথায় ওয়াশিংটনে সাংবাদিকদের কাছে জেলিকের সিদ্ধান্তের পক্ষেই কথা বলেন জিম ইয়ং কিম।
সুত্র: bdnews24
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×