somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিটি আইডি কার্ডে থাকুক রক্তের গ্রুপ

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফজলে আজিম
ক্যান্সার, থ্যালাসেমিয়া, সার্জারি, প্রেগনেন্সি, কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন কারণে প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়। এসব মানুষের জন্য আগে থেকেই কেউ রক্ত নিয়ে বসে থাকেন না। যখন রক্তের প্রয়োজন হয় তখন রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। যারা গ্রাম থেকে শহরে আসেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগন্তিতে পড়তে হয়। তারা সহজে রক্তদাতা খুঁজে পান না। রোগীর সঙ্গে থাকা অনেক স্বজনও নিজের রক্তের গ্রুপ জানেন না। এমন চিত্র বিভিন্ন হাসপাতালে ঘুরলেই দেখা যায়।
দেশজুড়ে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা এত বেশি হারে বাড়ছে তা আমাদের চারপাশে তাকালেই বোঝা যায়। একটা সময় পর থেকে এসব রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশূরা তো আছেই, প্রতি মাসেই তাদেরকে রক্ত দিতে হয়।
যাদের নিয়মিত রক্ত দিতে হয় তাদের পড়তে হয় নানারকম ভোগান্তিতে। রোগীর স্বজনদের চিন্তা করতে হয় কোথায় রক্ত পাওয়া যাবে তা নিয়ে। এমন অনেক পরিবার আছেন যারা প্রয়োজনের সময় রক্ত সরবরাহ করতে পারেন না। আর তখন বাধ্য হয়ে ছুটতে হয় পেশাদার রক্তবিক্রেতার কাছে। আমরা সবাই জানি এ রক্ত অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। তবু বাধ্য হয়ে যেতে হয় তাদের কাছে।
এটা এখন রাজধানীর নিয়মিত চিত্র। এর অন্যতম কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ জানে না। দু:খজনক হলেও সত্যি অনেক বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী নিজের রক্তের গ্রুপ জানে না। না জানার কারণে অনেকেই রক্তদিতে আগ্রহী হয় না। এ বিষয়ে সচেতনতারও বড় অভাব রয়েছে। সরকারের একটি পদক্ষেপ এ চিত্র বদলে দিতে পারে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এখন আইডি কার্ড থাকে। আইডি কার্ডে যদি রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত করা হয় তবে তাদের মধ্যে সচেতনতা তৈরী হবে। ১৮ বছর বয়স হলেই তারা রক্ত দিতে পারবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীরা রক্ত দানের যোগ্য। তাদের ক্ষেত্রে বয়সজনিত বাধা থাকে না। তারা যদি নিজেদের রক্তের গ্রুপ না জানেন তবে তারা কীভাবে জরুরি মুহূর্তে মানবসেবায় এগিয়ে আসবেন!
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে রক্তের গ্রুপ সংযোজন বাধ্যতামূলক করা হোক। এ বিষয়ে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। মানবতার জয় হোক।
[email protected]
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×