আর কত লাশের রাজনীতি ?????
আর কত লাশের রাজনীতি ??????????
কেন আমাদের রাজনৈতিক সংস্কৃতির কোন পরিবর্তন হয় না ?
কেন আমাদের রাজনীতিবিদরা সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলতে পারলনা ?
কেন অন্য দলের প্রতি শ্রদ্ধাবোধ নেই ওদের ?
কেন নিজ দলের লোক সন্ত্রাসী হলে আশ্রয় দেয় তারা ?
এ প্রশ্ন গুলো আজ এ দেশের সাধারণ মানুষের ।
নরসিংদির মেয়র লোকমান হোসেন নিহত হলো। শুরু হলো লাশের রাজনীতি। সরকারী দল বিরোধী দলের উপর চাপিয়ে সস্তা রাজনীতি করতে লাগল..................।
আর বিরোধী দল .................................................................................?
প্রকৃত ঘটনা কি ?
আজ আমাদের কাছে ধুমায়িত। কয়েকটি দৈনিক পত্রিকা ও স্যাটেলাইটের সুবাদে সন্দেহের তীর যেন ডাক ও টেলিযোগমন্ত্রি রাজিউদ্দিন রাজুর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে।
তাহলে ট্রেন পুড়িয়ে যে নাটক করা হলো তার কি হবে ???
রেলওয়ের যে ৫০ কোটি টাকা নষ্ট হলো তার ক্ষতিপুরন কে দেবে ????
আমাদের জাতীয় সম্পদের এ ক্ষতি আমরা কিভাবে পুরন করব ?
সব প্রশ্নের উত্তর একটাই ------------
স্বাধীনতার এতটা বছর পেরিয়ে আমাদের রাজনীতিবিদরা আজ দেশের কথা না ভেবে নিজেদের আখের গোছাতে ব্যাস্ত ?
ধিক এসব রাজনীতি বিদদের ........
সবশেষে হায়দারের সে গানটা মনে পড়ে...
ত্রিশ বছর পরে আমি স্বাধীনতাটাকে খুজছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


