ছাত্রলীগ বাংলাদেশের মানুষের কাছে একটি পরিচিত নাম।
ছাত্রলীগের ইতিহাস অত্যান্ত পরিচিত ইতিহাস,
আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে
৯০ এর গণতান্ত্রিক আন্দোলন পযন্ত সকল আন্দোলন সংগ্রামে
এ ছাত্র সংগঠনটির অবদান অনস্বীকার্য।
কিন্তু বর্তমান ছাত্রলীগ কি সেই ছাত্রলীগ????????????
আমার জানতে ইচ্ছে করছে
আমার খুব জানতে ইচ্ছে করছে...................................।
আর ছাত্রলীগের এ অবস্থার জন্য বা দায়ী কে????????????
ছাত্রলীগের বন্ধুকযুদ্ধে রাব্বি নামে এক শিশু মারা গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
এ শিশুটির বাবা-মা কি নিয়ে সান্তনা পাবেন?????????
ছাত্রলীগ গোটা দেশে যা করছে.......
হতবাক করেছে গোটা জাতিকে।
এ সরকারের আমলে ছাত্রলীগের কর্মকান্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
আগামী নির্বাচনে ছাত্রলীগের এ সব কীর্তির ছাপ পড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
তাই সরকারের কি করা প্রয়োজন তা সরকারকেই দেখতে হবে।
সহমর্মিতা রইল রাব্বির বাবা-মায়ের জন্য । বিশ্বপ্রভু যেন তাদের সান্তনা দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


