somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিকতার বাঁধুনি(হাল-আমলের বাংলা ভাষা নিয়ে একটি নীরস কচকচি)

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জ্ঞানীরা বলেন ভাষা বয়ে চলে। কিন্তু আমি বলি, যত না বয়ে চলতে হয়—তারচে বেশি তাকে সয়ে চলতে হয়।ভাষা নিয়ে মানুষের জ্ঞান এত ভাসা-ভাসা যে তাকে সর্বংসহা হওয়া ছাড়া উপায় থাকে না।

হাল আমলের ‘হুদাই’ শব্দটার কথা ধরা যাক—“কিছু-কিছু পাবলিক এখন ‘হুদাই’ লাইক মারে।” মানে,‘হুদাই’ বলতে এখন আমরা বুঝাচ্ছি খামোখা, এমনি, অকারণ ইত্যাদি।

বিশ বছর আগের একটা বাক্য দেখি—‘বেহুদা কথা বলবে না তো! ’ এখানে বেহুদা বলতে কী বুঝানো হচ্ছে? খামোখা, এমনি-এমনি, অকারণ —তাই তো?

তাহলে আগে ‘বেহুদাই’ বলতে যা বুঝানো হতো, এখন তা আমরা ‘হুদাই’ দিয়ে বুঝিয়ে দিচ্ছি!আমাদের ‘বোধ’ কতটা ‘বেবোধ’ হলে এমন করা সম্ভব?

এই যে ভাষাকে অ্যায়সা করে একটা আছাড় দিয়ে মানেটাকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তারপরও সে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে! সয়ে যাওয়ার চরম পরাকাষ্ঠা!

আরেকটা উদাহরণে আসা যাক—“দোস্ত! তোর জামাটা তো ‘জট্টিল’ হইছে!”এই বাক্যে ‘জটিল’ বলতে বুঝানো হলো ‘দারুণ’!
শব্দের অর্থকে কতটা জটিল করলে ভাষার প্রতি এই নিদারুণ আচরণ সম্ভব!

“দোস্ত! তোরে তো আজ ‘অস্থির’ লাগছে!”—বক্তার দোস্ত যে অস্থির হয়ে ছটফট করছেন, এই বাক্যে বক্তা আসলে তা বুঝাচ্ছেন না। তিনি বলতে চাইছেন—তার দোস্তকে আজ চমৎকার লাগছে, সুন্দর লাগছে!ভাষার প্রতি আমাদের এই অস্থিরতা আদৌ লোপ পাবে বলে মনে হয় না।

পরবর্তী উদাহরণে আসা যাক—‘সেই, মামা! সেই!’ বন্ধু বা সহপাঠীকে মামা বলা হচ্ছে—আমার আপত্তি এখানে নয়। আপত্তি হলো ‘সেই’টা দ্বারা উনি ‘কোনটা’কে বুঝাচ্ছেন?উনি আসলে ‘সেই’ দ্বারা বুঝিয়েছেন ‘অস্থির’, ‘জটিল’, নাইস! সেই পুরাতন মানেগুলো প্রয়োগের গ্যাঁড়াকলে পড়ে মানে-মানে কেটে পড়তে শুরু করেছে!

তো, ভাষা সম্পর্কে এত এত ভাষণ দিয়ে আমি আসলে কী বুঝালাম?কাউকে ‘অস্থির’ লাগলে তাকে কি আমরা অস্থির বলব না?কারও জামা জট্টিল লাগলে সেটাকে জটিল বলা যাবে না?

অবশ্যই যাবে।ভাষা তো আর আমার বাপ-দাদার সম্পত্তি নয়, যে আমার ইচ্ছেমতো পাবলিক সেটাকে ব্যবহার বা অপব্যবহার করবে। ভাষা হলো ভাব আদান-প্রদানের মাধ্যম।তাই অন্যরা যে শব্দ দিয়ে যে-ভাব প্রকাশ করছে, আমাকেও বাধ্য হয়ে সেটাকে সেই ভাবেই নিতে হবে। ভাব ধরে বসে থাকলে তো আর চলবে না। হাজার হলেও এখন গণতন্ত্রের যুগ।পাল্লা যেদিকে ভারি,সেদিকেই পাড়ি দিতে হবে। নইলে, চিল্লাপাল্লায় তিষ্ঠানো দায় হবে।

—আধুনিকতার বাঁধুনি
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা
৩১ অক্টোবর, ২০১৭।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×