কবিতা এসে যাচ্ছে তুই আমাকে জড়িয়ে রাখ-
সত্যি বলতে কী তুই একটা ছুড়ি ছিলি আর
আমি তোর প্রেমে, কুড়ো হলাম;
চোখ বন্ধ করে রাখ কবিতা এসে যাচ্ছে।
সন্ধ্যাটা আবির মাখা পূর্নিমার মত ঘোলাটে ছিল;
পাশের বাড়ির তিনটা বিড়াল আড় চোখে তাকাল
তোর বুকের উঠানামা বুঝি বেড়ে গেল-
কান বন্ধ করে রাখ কবিতা এসে যাচ্ছে।
তিনটা শব্দ শুনবো বলে কান্না করেছি কত
হেসে বললি, বলিস কী তুই আবার কাদিস নাকি?
কেন কাল সন্ধ্যায় না আমি আর তুই তৃষ্ণার জলে মাখামাখি;
ধীরে ধীরে, প্রেম এসে যাচ্ছে।
একটা মিথ্যে কথা বলি- আমি তোকে ভালবাসি।
এটা কোন মিথ্যে কথা হলো।তাহলে একটা সত্য কথা বলব,
আমি তোকে ভালবাসি। ডাহুকী তুই বললি, আমিও তোকে ভালবাসি;
বৃষ্টি ভেজা গানের মত, আমাকে নিয়ে লেখার তোর বোকা বোকা
কবিতার মত, ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


