আমি ঘোলা জলের মত;
শব্দহীন তোমার পাজরে-
নীলচে আকাশের গোপন কোন আচড়ে
ভালবাসার জমাট কোন গভীর শেকড়ে।
ছুয়ে গানের চিবুক তোমার
ডেকে যায় বৃষ্টির তৃষ্ণায় করুণ আকাশ;
সবুজ ঘাসের দালানে-
ভালবেসে আছো শুয়ে তুমি হেলানে।
এক একটা প্রহরে ডাহুকের চরণে
কেউ এসে ভালবাসে আপন মরমে
সকাল-সন্ধ্যা-রাত্রিবেলা-
জানো কি, তোমায় ছড়া আমি যে বড় একেলা।
বাদলের ঘনঘটায় ভালবাসা চৌচির
আমায় একবার ভালবাসা কি ছিল বেশ কঠিন;
ফিরিয়ে দে আমার হৃদয় মন্দির-
আমার অবস্থা যে এখন বেশ সঙ্গিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


