আজ রাতে বৃষ্টি হলে খুব ভালো হতো,
যদিও জানি হবে না হয়ত।
আজ রাতে আকাশ আরও তারাময় হলে
কারও বাসর হতো হয়ত;
তোমাদের মধ্যে কেউ, খুব করে
ভালবাসত কাউকে।
একবার যদি বৃষ্টি হতো,
মনের জলে হারিয়ে যেত কবিতার শব্দ,
নীরবে কেউ কেঁদে নিত দুদন্ড।
তবুও বৃষ্টি হবে না হয়ত।
আকাশেও হয়ত তারার ঝলমলানি
বাড়বে না,
তবুও কেউ হয়ত আজ রাতে,
কাউকে ভালবাসবেই, কেউ হয়ত
কারও অপেক্ষায় মিথ্যে করে হাসবে।
কেউ হয়ত এইভাবেই প্রতিটা রাত পার করবে।
আজ রাতে যদি বৃষ্টি হতো,
তাহলে কি খুব ক্ষতি হতো কারও;
আজ রাতে যদি আরও তারায় আকাশ
ঝলমল করত, খুব কি হারানোর ভয় থাকত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


