নোয়াখালীর ভাষায় অসাধারন একটি রম্য কবিতা ঃহিছা মার
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন: আহমেদ উল্লাহ ভূইয়া,
(কবিতা টি ফান ম্যাগাজিন ভীমরুলে প্রকাশিত হয়েছিল।)
—————–
ভোডের সময় হেতি কইছে
দশ টিঁয়া সের চাইল দিব
বালা মন্দ দেখব হেতি
যে জন ডোঙ্গায় ভোড দিব।
হোলা-মাইয়ার লেয়া হড়া
বিনা হইসায় চালাইব
অল্প-হইসায় হগল জিনিস
বেক মাইনেষরে খাওয়াইব।
হেতি অন হিরি গেছে
হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে
হারা দেশে মারামারি
হেতিরা সব ঘুম গেছে।
হারাদিন কাম কইল্যে
হেডের ভাত জুডে না—
চৌয়ে-মুয়ে আঁধার দেহি
বিজলী ওতো থায়ে না।
দিন-দুহুরে খুন-খারাবি
চাঁদাবাজি চইলছে বেশ,
লুডি-কাডি খাইছে সবাই
বালা নাকি চইলছে দেশ।
চাইল নাই, ডাইল নাই,
বিজলী নাই ঘরে,
গ্যাস-হানির টানাটানি
হুরা শহরে।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন