স্বয়ং মহানবী(সাঃ) অধিকাংশ সময়ই কোন প্রকার সমস্যা (যেমনঃ সফর,অসুস্থতা ইত্যাদি) ছাড়াই ২'সালাত একত্রে আদায় করেছেন যাতে উম্মতের জন্য দায়িত্ব পালন সহজ হয় এবং যে কেউ ২টি নামাজ একত্রে আদায় করতে চাইবে করতে পারে,আবার যে কেউ চাইবে ভিন্ন ভিন্ন সময়ে পড়তে তা-ও পারে।মুসলিম শরীফে বর্নিত হয়েছে যে," মহানবী(সাঃ) যোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে আদায় করেছেন কোন প্রকার শত্রুর ভয় বা ভ্রমন অবস্থা ছাড়াই"(সহীহ মুসলিম শরীফ-২/২৫১,বাবুল জাম বাইনাস সালাতাইন ফিল হাজার)।
পবিত্র কুরানের আল্লাহ বলেনঃসালাত আদায় কর দিবসের ২ প্রান্তে এবং রাতের ১ম অংশে (সুরা হুদঃ১১৪)।
রাসুল(সাঃ) এরশাদ করেন,আব্দুল্লাহ ইবনে ইয়াফুর বলেন যে, নির্ভরযোগ্য ব্যক্তি বর্নিত হাদিস ও কতিপয় সন্দেহভাজন ব্যক্তি বর্নিত হাদিসের মধ্যে পার্থক্য দেখা দেয়;এব্যাপারে একদা তিনি ইমাম জাফর সাদিক(আঃ)কে জিজ্ঞাসা করলেন।ইমাম(আঃ) জবাবে বলেনঃ"যদি তোমার কাছে একটি হাদিস উপস্তিত হয় যা কোরান বা মহানবীর(সাঃ) হাদিস দ্বারা সমর্থিত হয় তাকে গ্রহন কর,অন্যথায় যে ইহা বহন করে সেই এর অধিক যোগ্য(এর দায়-দায়িত্ব তারই)(মুঃ আল-বাকির বিহবুদি, 'সহিহ আল কাফি',ভল্যুম-১,পাতা-৮,সংস্করনঃ১৪০১ হিজরী)।আইয়ুব ইবনে হুর বলেনঃ " আমি আবু আব্দুলাহকে(ইমাম আল-সাদিক) বলতে শুনেছিঃ " সবকিছুর আদি উতস(তথ্য প্রমান) কোরান ও সুন্নাহ থেকে অনুসরন করা উচিত এবং যে হাদিস কোরান দ্বারা সমর্থিত হয় না,সেটা জাল"(সুত্রঃপ্রাগুক্ত)।।আমরা এই হাদিসের আলোকে দেখি যে রাসুল(সাঃ) যে ৩ বারে ৫ ওয়াক্ত সালাত আদায় করতেন,পবিত্র কুরান সেটিকে সমর্থন করেছে।তাই আসুন আমরা সবাই কষ্ট লাঘবের জন্য রাসুলের(সাঃ) সুন্নতকে মেনে চলি।আর একটি বিষয় আমাদের জানা দরকার,তা হলোঃ নামাজ ২ প্রকার ওয়াজিব/ফরজ আর নফল।তাই আমরা যে প্রতি ওয়াক্তে প্রচুর সুন্নত সালাত আদায় করছি সেটা আসলে ২ রাকাত করে নফল নিয়তে আদায় করাই ভাল ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





