somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ম ইমাম,হাফিজ ই কুরান,২৩ বছরের কুরান লেখক হযরত আলীর(আঃ) শানে রাসুলের(সাঃ) কয়েকটি হাদীছ

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)রাসুলের(সাঃ) হারুনঃ
‘হে আলী! তুমি আমার কাছে সেরুপ যেরুপ ছিল হারুন,মুসার কাছে।কেবল আমার পরে কোন নবী আসবে না’।(সুত্রঃছহি বুখারিঃ৬/৩,মুঃ১৩১৪ তাবুকের যুধ্ব অধ্যায়,সহি মুসলিম ৭/১২০ আলীর ফাজাইল অধ্যায়,সুনানে ইবনে মাজা ১/৫৫, ফাযায়েলে আসহাবে নবী অধ্যায়ে,মুসনাদ ইবনে আহমদ ১/১৭৩,১৭৫, ১৭৭, ১৭৯, ১৮২,১৮৫ এবং ২৩০)।
২)রাসুলের(সাঃ) স্থলাভিষিক্তঃ
জেনে রেখো যে,আলী তোমাদের মাঝে আমার ভাই,উত্তরসুরী এবং স্থলাভিষিক্ত। সুতরাং তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার আনুগত্য করবে।(সুত্রঃতারীখে তাবারী,২/২১৭,আল কামিল ফিল তারীখ ২/৬৪,মাআলিমুত তানযিল ৪/২৭৮)।
৩)জ্ঞানের নগরীর দরওয়াযাঃ
‘আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার দ্বার।কাজেই যে এই নগরীতে প্রবেশ করবে তাকে দ্বার দিয়েই আসতে হবে ’।(সুত্রঃ তারীখে বাগদাদ১১/৪৯-৫০,আল বেদায়া ওয়ান নেহায়া ৭/৩৭২,আল-মুস্তাদরাকে হাকেম ৩/১২৬-১২৭,জামেউল উসুল ৯ঃ৪৭৩/৬৪৮৯,আল জামেউস সাগীর ১ঃ৪১৫/২৭০৫)।
৪)সর্বপ্রথম নামাযীঃ
‘সর্বপ্রথম যে আমার সাথে সালাত আদায় করেছে সে হলো আলী’।(সুত্রঃকানযুল উম্মাল, ১১ঃ৬১৬/৩২৯৯২,আলে ফেরদৌস ১ঃ২৭/৩৯)।
৫)কেয়ামতের দিন বিজয়ীঃ
যেমন এরশাদ হচ্ছে, “অবশ্যই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারাই সৃষ্টির সেরা”(সুরা আল-বায়িনাহঃ৭)।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস(রাঃ) বলেছেন,যখন উক্ত আয়াত নাজিল হলো তখন রাসুল(সাঃ)হযরত আলী(আঃ)কে উদ্দেশ্য করে বললেন,”এই আয়াতের সাক্ষ্য প্রমান আলী তুমি এবং তোমার শিয়ারা(অনুসারীরা),তোমরা কিয়ামতের দিন আসবে তোমাদের ব্যাপারে রাজি হবেন এবং তোমরা আল্লাহর উপর রাজি হবে এবং তোমাদের শত্রুর কালো মুখ ও বিশ্রী চেহারা নিয়ে আসবে”।(সুত্রঃতাফসীরে দুররে মনসুর,খঃ৬,পৃঃ৩৭৯;আরজাহুল মাতালেব,পৃঃ১২২,৮৭৭(উরদু);নুরুল আবসার,পৃঃ৭৮,১১২;ফুসুলুল মোহিম্মা, পৃঃ১২৩;শাওয়াহেদুত তানজিল,খঃ২।পৃঃ৩৫৬;মুসনাদে হাম্বাল,খঃ৫,পৃঃ২৮তারিখে বাগদাদ,খঃ১২,পৃঃ২৮৯;ইয়া নাবিউল মুয়াদ্দাত,পৃঃ৬২, আল ফেরদৌস ৩ঃ৬১/৪১৭২)।
৬)অন্তরসমুহের কা’বা স্বরুপঃ
রাসুল(সাঃ) ইমাম আলী(আঃ)কে বলেনঃ ‘তুমি কা’বার ন্যায়।সবাই তোমার কাছে আসে কিন্তু তুমি কারো কাছে যাও না।(সুত্রঃউসুদুল গবাহ ৩১৪৬)।
৭)রাসুলের(সাঃ) উত্তরসুরী
রাসুল(সাঃ) হযরত আলীর প্রতি ইঙ্গিত করে বলেনঃ ‘ এ হলো আমার ভাই,আর আমার পরে আমার ওয়াসী এবং খলিফা।তার নির্দেশের প্রতি করনপাত করো এবং তার আনুগত্য করো।(সুত্রঃতারীখে তাবারী ২ঃ৩৩১,মাআলিমুত তানযিল ৪ঃ২৭৯,কানযুল উম্মাল ১৩ঃ১৩১)।
৮)হেদায়াতের পতাকা
রাসুল(সাঃ) বলেন, ‘বিশ্ব প্রতিপালক আলীর ব্যাপারে আমার সাথে কঠিনভাবে অঙ্গীকারাবদ্ব হয়েছেন।অতঃপর আমাকে বলেছেনঃনিশ্চয়ই আলী হলো হেদায়াতের পতাকা,ঈমানের শীষ্র চূড়া,আমার বন্ধুগনের নেতা আর আমার আনুগত্যকারী সকলের জ্যোতিস্বরুপ।(সুত্রঃহিল্লিয়াতুল আউলিয়া ১ঃ৬৬,শারহে নাহজুল বালাগাহ-ইবনে আবীল হাদীদ ৯ঃ১৬৮)।
৯)সর্বপ্রথম মুসলমান
রাসুল(সাঃ) বলেছেনঃ ‘তোমাদের মধ্যে সবার আগে হাউজে কাউসারে প্রবেশ করবে সেই ব্যাক্তি যে সবার আগে ইসলাম গ্রহন করেছে।আর সে হলো আলী ইবনে আবি তালিব।(সুত্রঃআল-মুস্তাদরাক-হাকেম ৩ঃ১৩৬,আল ইস্তিয়াব ৩ঃ২৭,২৮;উসুদুল গাবাহ ৪ঃ১৮;তারীখে বাগদাদ ২ঃ৮১)।
১০)নবীকুলের সার নির্যাস
রাসুল(সাঃ) বলেনঃ ‘যে ব্যাক্তি আদমকে তার জ্ঞানে,নুহকে তার ধীশক্তিতে, ইব্রাহীমকে তার দুরদরশিতায়,ইয়াহিয়াকে তার সংযমশীলতায় আর মুসা ইবনে ইমরানকে তার সাহসিকতায় দেখতে চায় সে যেন আলী ইবনে আবি তালিবের প্রতি লক্ষ্য করে।(ইমাম আলী ইবনে আবি তালিব-ইবনে আসাকির ২ঃ২৮০/৮১১,আল-বিদায়া ওয়ান নিহায়া ৭ঃ৩৬৯)।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×