somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার ক্ষেত্রে ইসলামী চিন্তাধারা

৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেন :
(إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرً‌ا ﴿٢﴾ إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرً‌ا وَإِمَّا كَفُورً‌ا ﴿٣

“অবশ্যই পরীক্ষা করার জন্য আমি মিলিত শুক্রবিন্দু হতে মানুষকে সৃষ্টি করেছি এবং এ জন্য তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিসম্পন্ন বানিয়েছি। অবশ্যই আমি তাকে পথপ্রদর্শন করেছি; সে কৃতজ্ঞ হতে পারে, হতে পারে অকৃতজ্ঞও।” (সূরা আদ্-দাহর : ২-৩)
ইসলাম হচ্ছে শ্রেষ্ঠতম জীবনাদর্শ- যা স্বয়ংসম্পূর্ণ এবং মানবজীবনের প্রতিটি স্তর, লক্ষ্য ও উদ্দেশ্যে যার ব্যাপ্তি। ইসলামী শিক্ষাব্যবস্থা হচ্ছে সুসংহত প্রশিক্ষণপদ্ধতি যা মেধা ও চারিত্রিক গুণাবলীর উৎকর্ষ সাধন করে – যা মানুষের প্রভু সর্বশক্তিমান আল্লাহ তা‘আলা স্বভাবজাতভাবে মানুষকে দান করেছেন এবং এ ব্যাপারে বিশাল বিস্তৃত মহাবিশ্বের অন্যান্য সৃষ্টিও যথেষ্ট ভূমিকা পালন করে।
মানুষ হচ্ছে দু’টি জগতের সমন্বয়। দৈহিক জগৎ ও আধাত্মিক জগৎ। পূর্ণতায় পৌঁছতে হলে তাকে অবশ্যই এই উভয় জগতের জন্য তার নিজের উৎকর্ষ সাধন করতে হবে এবং এ ব্যাপারে প্রশিক্ষণ নিতে হবে। কুরআন মজীদে এরশাদ হয়েছে :

( إِذْ قَالَ رَ‌بُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرً‌ا مِّن طِينٍ ﴿٧١﴾ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّ‌وحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ ﴿٧٢

“(হে রাসূল!) স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি হতে। অতঃপর যখন আমি তাকে সুষম করবো এবং তার ভিতরে আমার চেতনা সঞ্চারিত করবো তখন তোমরা তার প্রতি সেজদাবনত হও।” (সূরা ছ্বাদ্ : ৭১-৭২)

লক্ষণীয় যে, মানুষের বস্তুগত দিকটা বুঝাতে রূপক হিসেবে ‘কাদামাটি’ শব্দ ব্যবহার করা হয়েছে। তাই আত্মা বা ঐশীসত্তার দিকটি তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ – যা ইহকালীন ও পরকালীন জীবনের পরিপূর্ণ পবিত্রতার দিকে মানুষকে এগিয়ে নেয়। আর আল্লাহ তা‘আলা মানুষকে সৃষ্টি করে একাকিত্ব ও অসহায়ত্বের মধ্যে ঠেলে দেন নি। তিনি তাদেরকে অসতর্কভাবে ও প্রশিক্ষণ ছাড়া পাঠান নি। আল্লাহ হচ্ছেন নিখিল বিশ্বের প্রতিপালক, জগতের মালিক, সবকিছুর প্রভু এবং সকল সৃষ্টজীবের মান ও প্রয়োজনানুযায়ী তাদের শিক্ষাদানের দায়িত্বেও তিনিই রয়েছেন। যেহেতু মানুষ সৃষ্টিসমূহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, সেহেতু তাকে খলীফাহ্ বা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে – যে নিজেকে শিক্ষিত করার সঙ্গে সঙ্গে তার চারপাশের অন্যান্য সৃষ্টিকেও সঠিক পথে পরিচালিত করতে পারে। আর এজন্যই সে পৃথিবীতে নেতৃত্বের অধিকারী হতে পারে।

আল্লাহ্ তা‘আলা এরশাদ করেন :

وَإِذْ قَالَ رَ‌بُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْ‌ضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ ﴿٣٠﴾ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَ‌ضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَـٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿٣١﴾ قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴿٣٢﴾ قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ

“এবং (হে রাসূল!) আপনার রব যখন ফেরেশতাদের বললেন : “আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো”, তখন তারা বললো : “আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা করছি ও আপনার পবিত্রতা বর্ণনা করছি!” তিনি বললেন : “অবশ্যই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না।” আর তিনি আদমকে সকল নামের মূল (নামকরণের মূলনীতি) শিক্ষা দিলেন, অতঃপর তাকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, অতঃপর তিনি বললেন : “তোমরা যদি সঠিক কথা বলে থাকো তাহলে আমাকে এসব বস্তুর নাম বলে দাও।” তারা বলল : “তুমি পরম প্রমুক্ত; তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই; নিশ্চয়ই তুমিই একমাত্র সর্বজ্ঞ ও মহাজ্ঞানবান।” (তখন) তিনি বললেন : “হে আদম! তাদেরকে এ জিনিসগুলোর নাম জানিয়ে দাও।” যখন সে তাদেরকে সেগুলোর নাম বলে দিলো, তখন তিনি (ফেরেশতাদেরকে) বললেন : “আমি কি তোমাদের বলি নি যে, আমি অবশ্যই আকাশম-ল ও পৃথিবীর সকল রহস্য অবগত এবং তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর তার সবই আমি জানি?” (সূরা আল্-বাক্বারাহ্ : ৩০-৩৩)
আদমই ছিলেন একমাত্র সৃষ্টি যিনি এ বিরাট দায়িত্ব আঞ্জাম দিতে পেরেছিলেন। তাঁর ছিল উচ্চ জ্ঞানগত যোগ্যতা। তাই মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর পক্ষ থেকে শাসন করার জন্য নিযুক্ত হয়েছে, নিযুক্ত হয়েছে তাঁর ঐশীবিধান (শরিয়ত) অনুসরণের উদ্দেশ্যে এবং সে-ই একমাত্র সৃষ্টি যাকে স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছে, আল্লাহর বিধান সে মানতে পারে, না-ও মানতে পারে, সে ঈমান গ্রহণ করতে পারে কিংবা অস্বীকার করতে পারে।

(إِنَّا عَرَ‌ضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْ‌ضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ﴿٧٢

“আমি তো আসমান যমীন ও পর্বতমালার ওপর এ আমানত অর্পণ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করল এবং এ বিষয়ে শঙ্কিত হল। আর মানুষ তা বহন করলো; সে তো অতিশয় যালেম অতিশয় অজ্ঞ।” (সূরা আল্-আহযাব্ : ৭২)

সুতরাং পথপ্রদর্শনের পরও মানুষ কৃতজ্ঞ হতে পারে, না-ও হতে পারে। আচার-আচরণের দোষের কারণে সে পশুর চেয়েও নিকৃষ্টতর পর্যায়ে নিপতিত হতে পারে অথবা সে পূর্ণতা লাভের এমন উচ্চতম স্তরে পৌঁছতে সক্ষম যেখানে ফেরেশতারাও পৌঁছতে পারে না। মনুষ্য সমাজের মধ্যে যারা পূর্ণতা ও আল্লাহর নৈকট্যে পৌঁছতে পেরেছেন তাঁদেরকে মনোনীত করা হয়েছে তাঁর বাণীবাহক বা নবী-রাসূল (আ.) হিসেবে।

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَ‌سُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

“তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যিনি তাদের নিকট তাঁর (আল্লাহর) আয়াত আবৃত্তি করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত: ইতিপূর্বে তো তারা ঘোর বিভ্রান্তিতে ছিলো।” (সূরা আল্-জুমুআহ্ : ২)

কুরআন মজীদে উল্লিখিত আয়াতে আমরা লক্ষ্য করি যে, আল্লাহর আয়াত পৌঁছে দেয়ার পর নবী-রাসূলগণের প্রথম দায়িত্ব মানুষকে সংশোধন করা (তাযকীয়াহ্), এরপর তাদেরকে ঐশী আইন-বিধান ও অন্যান্য জ্ঞান শিক্ষা দেয়া।

জ্ঞান সব সময়ই মানবজাতির জন্য কল্যণকর হয় না, বিশেষ করে যদি তা সংশোধন ও অর্থবহ দিকনির্দেশের ভূমিকা পালনে ব্যর্থ হয়। কোনো কোনো জ্ঞান তো সমাজকে বিরাট বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারে অথবা সমাজকে বস্তুগতভাবে কিংবা আধ্যাত্মিকভাবে ধ্বংসও করতে পারে। দুর্ভাগ্যবশতঃ অধুনা জ্ঞান ও বিজ্ঞানকে পরিশক্তিগুলো মানুষের অজ্ঞতা, দারিদ্র্য ও দুর্বলতার সুযোগ গ্রহণ করার কাজে অপব্যবহার করছে।

নবী-রাসূলগণের (আ.) আগমন ঘটেছে মানুষের অন্তর ও আত্মাকে পবিত্রকরণের জন্য, ওহী-নিয়ন্ত্রিত জ্ঞান দ্বারা শিক্ষাদানের উদ্দেশ্যে এবং তাদেরকে নির্ভুল পথপ্রদর্শনের অভিপ্রায়ে। কিন্তু পরাশক্তিগুলোর নীতি নবী-রাসূলগণের নীতির বিপরীত। মানুষকে এখন ভেবে দেখতে হবে, তারা ‘কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে’
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×