বিসমিল্লাহির রাহমানির রহিম রাহমানির রাহিম
اِإنَّ اللهَ وَ مَلائِکَتَهُ یُصَلّونَ عَلَی النّبیَّ یاَ أیُّهَا الَّذینَ آمَنوا صلّوا عَلیهَ و سَلِّمُوا تَسلیماً
আল্লাহ এবং তাঁর ফেরেশতারা নবীর উপর দূরুদ প্রেরণ করেন হে মুমিনগণ তোমরাও তাঁর উপর দূরুদ পড় এবং (তার আদেশের প্রতি পরিপূর্ণরূপে অনুগত হও। (সূরা আহযাব-৫৬)
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
প্রকৃত পক্ষে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও ফিয়ামত দিবসের প্রতি আশা করে তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব-২১)
মহানবী ( সাঃ) ও তাঁর (সাঃ) আহলে বাইতের উপর দূরুদ পড়ার ফযিলত
১। কানযুল উম্মালে ‘হাসান’ থেকে তিনি মহানবী (সাঃ) হতে বর্ণিত হয়েছে যে, বলেন ঃ
أکثِرُوا الصَّلاةَ عَلَيَّ. فَاءنَّ صَلاتَکُم عَلَيَّ مَغفِرَةُ لِذُنُو بِکُم.
আমার প্রতি অধিক দূরুদ পড়;কারণ, আমার প্রতি তোমাদের দূরুদ তোমাদের গুণাহ মাফের উপায় হবে। [কানযূল উম্মাল খঃ১ পৃঃ৪৩৬ ]
২। অনুরূপ আবুদারদা থেকে তিনি রাসূল (সাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন ?
مَن صَلّي عَلَيَّ حينَ يُصبِحُ عَشراً وَ حينَ يُمسي عَشراً أدرَ کَتهُ شَفا عَتي.
যে প্রতি সকাল ও সন্ধ্যায় ১০ বার আমার উপর দূরুদ পড়ে আমার শাফা’অত তাকে স্পর্শ করে। [কানযূল উম্মাল পৃঃ৪৩৯]
৩। সাহল ইবনে সা’দ থেকে বর্ণিত হয়েছে ঃ
قَدِمَ رَسُولَ الله () فَاءذا بِأبي طَلحَة, فَقامَ إلَيهِ فَتَلَقّاۀ فَقالَ : بِأ بي اَنتَ وَ اُمّي يا رَسُولَ الله إنّي لَأرَي السُّرُورَفي وَجهِکَ , قالَ()্র أتاني جبرئيلُ آفاً فقالَ: يا مُحمّد ! مَن صَلّي عَلَيکَ مَرَّ ةً کَتَبَ اللهُ بِها عَشرَ حَسَناتٍ وَ مَحي عَنهُ عَشرَ سَيِّئاتٍ وَرَ فَعَ لَهُ بِها عَشرَ دَرَجاتٍগ্ধ
রাসূল (সাঃ) প্রবেশ করলে আবু তালহা তাঁর নিকট দ্রুত পৌঁছলেম এবং তাঁকে অভ্যর্থনা জানালেন এবং বললেন ঃ ‘আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক হে আল্লাহর রাসূল ! আপনার চেহারা আনন্দিত দেখতে পাচ্ছি। আল্লাহর রাসূল (সাঃ) বলেন ঃ জিব্রাইল সবেমাত্র আমার নিকট এসেছিলেন ও বললেন ঃ হে মুহাম্মাদ ! যে কেউ একবার আপনার উপর দূরুদ পড়ে মহান আল্লাহ তাকে দশটি হাসানাহ পুরস্কার দেন, দশটি অপকৃম ও বদ থেকে তাকে মুক্ত করেন এবং তাকে দশ ধাপ উপরে তুলেন। [কানযুল উম্মাল খঃ১, পৃঃ৪৩৬,৪৪৮,খঃ২ পৃঃ১৭৯ এ রেওয়ায়েতটি আবু তালহার ভাষায় এরূপ অতিরিক্তি সহকারে এসেছে এবং ফেরশতা তাকে (=দূরুদ পাঠকারীকে) সেটিই বলে যা তোমাকে বলা হয়েছে। বললাম ঃ হে জিব্রাইল! এ ফেরেশতাটিকে ? বললেন ! মহিয়ান, গড়িয়ান আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন থেকে আপনার মাবয়ূসের (নেবুওয়াতের ঘোষণা দেয়া ) সময় পর্যন্ত দু’টি ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করা হয়েছে। আপনার এমন কোন উম্মত নেই যে দূরুদ পড়েনি আর ফেরেশতা তাকে বলেনি ঃ তোমাকেও !মহান আল্লাহ তোমার উপর দূরুদ পাঠিয়েছেন। কানযুল উম্মাল খঃ১ পৃঃ৪৪০,৪৪৯এবং খঃ২ পৃঃ১৮১। এ রেওয়াতেটি সাঈদ ইবনে ওমর আনসারী ও আবু বারদা বিন নাইয়র ও আনাস থেকে ও বর্ণিত হয়েছে। কানযুল উম্মল খঃ১,পৃঃ৪৩৮-৪৩৯ এবং ৪৪৮-৪৪৯ সূনানে নাসাঈ খঃ৩, পৃঃ৫০ কিতাবুস সালাত। অধ্যায় মাহানবীর উপর দূরুদের ফযিলত । ফারায়িদুল সাযাতিন,খঃ১ পৃঃ২৪, তারিখে বাগদাদ খঃ৮ পৃঃ২৮১]
৪। সহী মুসলিম, সূনানে তিরমিযি, সূনানে নাসাঈ, মুসনাদে আহমাদ এবং এছাড়া আবু হোরায়রা থেকে এসেছে ৪ যে ঃ রাসূল (সাঃ) বলেন مَن صَلّي عَلَيَّ و احِداً صلَّي اللهُ عَلَيهِ عَشراً যে কেউ আমার উপর একবার দূরুদ পড়ে মহান আল্লাহ তার উপর দশবার দূরূদ পাঠান। [সহী মুসলিম খঃ১,পৃঃ৩০৬, কিতাবুস সলোত, সালাওয়াত আলান্নবী (আঃ) অধ্যায়। সুনানে তিরমিযি খঃ২ পৃঃ২৭০, সুনানে নাসাঈ খঃ৩ পৃঃ৫০, মুসনাদে তাইয়াসী খঃ১ পৃঃ২৮৩ হাদীস ২১ ২২; রিয়াজুস সালেহীন পৃঃ ৩৮১। আসাবাবু আলতানযিল ওয়াহেদী পৃঃ২৫০, দূররিল মানসূও সূয়ূতী খঃ৫, পৃৃঃ ২১৮, তাফসীওে কুরতুবী খঃ১৪ পৃঃ ২৯৪]
৫। কানযূল উম্মালে আম্মার ইয়াসির রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেন ঃ
اِنَّ اللّهَ أعطي مَلَکاً مِنَ الملائکة أسماعَ الخَلق, فَهُوَ قائمُ عَلي قَبري إلي يَومِ القِيا مة لايُصَلّي عَلَيَّ اَحَدُ صَلاةً إلاّ سمّاۀ بِاسمِه وَاسمِ أبيه و قلَ: يا مُحمّد صَلّي عَليک فُلانُ بن فُلان. وَ قَد ضَمِنَ لي رَبِي ـ تَبارَکَ وَ تَعالي ـ انّه أردُّ عَلَيه بِکُلِّ صَلاةٍ عَشرا.
মহান আল্লাহ ফেরেশতাগনের কোন একজন ফেরেশতাকে সমস্ত মানুষের সমান শ্রবণশক্তি দিয়েছে এবং তিনি কিয়ামত দিবস পর্যন্ত আমার কবরে দাঁড়িয়ে আছে। এমন কেউ নেই যে আমার উপর দূরুদ পড়েনা আর তাকে নাম ও পিতার নামে পরিচয় দিয়ে বলেনা ঃ হে মুহাম্মাদ ! অমূকের পুত্র অমূক আপনার প্রতি দূরুদ পাঠিয়েছে । মহান আল্লাহ আমাকে এ [কানযুল উম্মাল খঃ১ পৃঃ৪৪৮-৪৫০] কাজে নিযুক্ত করেছেন যে তার প্রতিটি দূরুদের জন্য দশবার তাকে জবাব দিব।সুনানে আবু দাউদ তিরমিযি, নাসাঈ, মুসনাদে আহমাদ ও মুস্তাদরাক ফাযালাত বিন উবাইদ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন ঃ [আবু দাউদে বর্ণিত বিষয়বস্তু অনুসারে]
আল্লাহর রাসূল (সাঃ) শুণতে পেলেন এবং ব্যক্তি নামাযে দোয়া পড়ছেন কিন্তু না আল্লাহকে স্মরণ করছে না আল্লাহর পয়গাম্বরের উপর দূরুদ পড়ছে। আল্লাহর রাসূল বললেন ঃ সে তাড়াহুড়া করলো। অতঃপর তাকে ডাকলেন এবং তাকে ও অন্যদেরকে বললেন ঃ যখন তোমাদের কেউ নামায পড়লো সে যেন প্রথমে আল্লাহর হামদ ও সানা পড়ে,অতঃপর আল্লাহর রাসূলের উপর দূরুদ পড়ে। অতঃপর যা ইচ্ছা আল্লাহর নিকট চাইতে পারে।৮ [সূনানে আবু দাউদ খঃ২ পৃঃ৭৭, হাদীস ১৪৮০, সূনানে তিরমিযি, কিতাবে দোয়া খঃ১৩ পৃঃ২১, অন্য এক রেওয়ায়েতে এ বিষয়ে এসেছে যে, আল্লাহর রাসূল (সাঃ) এক ব্যক্তিকে, যে নামায পড়লো ও নিজের জন্য দোয়া করলো কিন্তু না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং না আল্লাহর নবীর উপর দূরুদ পড়লো, বলেন ঃ “হে নামায আদায়কারী ! যখনই নামায পড়লে ও বসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আমার প্রতি দূরুদ পড়বে। অতঃপর আল্লাহর নিকট কিছু চাইবে।’ হযরত (সাঃ) অপর এক ব্যাক্তিকে যে নামায পড়লো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও রাসূলের প্রতি দূরুদ পাঠ করলো, বললেন ঃহে নামায আদায়কারী, তুম দোয় কর যা কবুল হবে। ” মুসনাদে আহমাদ খঃ৬ পৃঃ ১৮, সূনাচন নাসাঈ খঃ৩ পৃঃ৪৪, মুস্তাদরকে হাকিম কঃ১ পৃঃ ২৬৮, রিয়াযুস সালিহীন পৃঃ ৩৮২]
৭। সা’দ সাঈদী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন যে বলেন ঃ
لاصَلاةَ لِمَن لا يُصَلّي علي النَّبي (ص)
যে আল্লাহর রাসূলের প্রতি দূরুদ না পড়লো তার নামায নামায নয়। [সূনানে ইবনে মা’যা খঃ১, পৃঃ১৪০, হাদীস ৪০০]
৮ । জাবির রাসুলল্লাহ (সাঃ)থেকে বর্ণনাকরেছেন যে, বলেন ঃ
مَن ذُکرتُ عِنرَهُ فَلَم يُصَلِّ عَلَيَّ فَقَد شقي
আমার নাম কারো কাছেউচ্চারণরিত হলো, আর সে আমার উপর দূরুদ পড়লোনা, নিশ্চিত ভাবে সে (আমার প্রতি অত্যাচার করেছে। [সুনানে ইবনে মা’যা খঃ১ পৃঃ১৪০, হাদীস ৪০০]
৯। ইমাম হুসাইন ইবনে আলী (আঃ) থেকে, তিনি রাসূল (সাঃ) থেকে বর্ণনাকরেছেন যে বলেন ঃ
مَن ذُکِرتُ عِندهُ فخطَئ الصلاةَ عَلَيَّ خَطَئ طَريقَ الحَنَّة
যদি কারো নিকট আমার নাম স্মরণ করা হলো আর সে আমার প্রতি দূরুদ পড়ার ব্যাপরে উদাসীন থাকলো, সে যেন বেহেশতের পথের প্রতি উদাসীন থাকলো। [কানযুল উম্মাল খঃ১, পৃঃ৪৩৮ তোবরানী থেকে। অুুরূপ হাদীস হাদীস ইবনে আব্বাস থেকে ও পাওয়া যায় খঃ২ পৃঃ ৪৩৮ । তদ্রুপ ‘তাফসীরে দূররে মানসূরেও ’ খঃ৫, পৃঃ২১৮ এবং ইবনে মাযা পৃঃ২৯৪ বর্ণিত হয়েছে।]
১০। মুসনাদে আহমাদ ও সূনানে তিরমিযি এবং অন্যান্য কিতাবে হুসাইন ইবনে আলী (আঃ) থেকে তিনি আল্লাহর রাসূল থেকে, বর্ণিত হয়েছে যে, তিনি বলেন ঃ
البَخِيلُ مَن ذُکِرتُ عِندَهُ فَلَم يُصَلِّ عَلَيَّ
সে-ই হলো বখিল (কৃপণ) যার নিকট আমার নাম স্মরণ করা হলো, আর সে আর সে আমার উপর দূরুদ পড়লো না । [মুসনাদে আহমাদ,খঃ১ পৃঃ২০১, সূনানে তিরমিযি, কিতাবে দোয়া খঃ১৩, পৃঃ ৬২ও৬৩ , কানযুল উম্মাল খঃ১, পৃঃ ৪৩৭, হাসান থেকে বাহ্যও ! ভুল । কারন লেখক স্বয়ং বলেছেন ” এ হাদীসটি আহমদ, তিরমিযি, নাসাঈ ও ইবনে হাবান থেকে বর্ণনা করেছেন ( ফলে হুসাইন (আঃ) থেকে হওয়া উচিৎ।) এরূপ হাদীসের মত হাদীস আউফ বিন মালেক, হাসান, জাবির আবু হুরাইরা কাতাদাহ থেকেও কানযুল উম্মালখঃ১,পৃঃ৩৩৬-৩৩৮ ও ৪৫৩ তে ও পাওয়া যায়। অনুরূপ তাফসীরে দূররুল মানসূর খঃ৫,পৃঃ২১৮ এবং রিয়ায আলসালেহীন পৃঃ ৩৮২ তে ও পাওয়া যায়।]
মহানবী (সাঃ) উপর কিরূপে দূরুদ পড়বো ?
১। কানযূল উম্মালে ইমাম আলী ইবনে আবি তালিব (আঃ) বর্ণিত হয়েছে যে,
قالُوايارَسُولَ الله ! وَکَيفَ نُيفَ نُصَلّي عَلَيک ؟ قالَ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




