somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মন পাবি, দেহ পাবি ভ্যাট পাবি না" ও একটি প্ল্যাকার্ড

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন পাবি, দেহ পাবি, ভ্যাট পাবিনা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলনে একটি প্ল্যাকার্ডে লেখা। তাতেই কিছু থার্ড ক্লাস লোকের শুরু হলো চুলকানি! কারণটি কি জানেন? কারন মানুষটি মেয়ে! কারন মানুষটি একজন নারী। একজন পুরুষ বা একজন ছেলে ওই প্ল্যাকার্ড টি যদি ধরতো,ছবি তুলতো তাহলে কিচ্ছুই হতো না! কারন সে ছেলে সে সব কিছুই করতে পারে। তার মনে ভ্যাট দিতে একটু হলেও দুঃখ লাগে। সে বাবার টাকা দিতে একবারের জন্য হলেও হাত কাঁপে। সে মজা করতে পারে। সে আন্দোলন করতে পারে। সে তার অধিকার আদায় করতে পারে। কিন্তু একজন মেয়ে যখন প্ল্যাকার্ড ওই প্ল্যাকার্ড টি ধরবে তখন শুনবে বেহায়া, বেশরম, বেশ্যা, পতিতা!

এগুলো খুব সহজবোধ্য তাই বললাম। যেগুলো দেখেছি তা প্রকাশ করতে পারবোনা। দুঃখ জনক হলেও সত্য প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও এই মন্তব্য গুলো করেছেন। প্রচণ্ড হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশ থেকে মাত্র কয়েক হাজার শিক্ষার্থী প্রতি বছর পড়ার সুযোগ পায়। সেই ছাত্ররা এদেশের সম্পদ। তাঁদের কয়েকজনের কাছ থেকে যখন এই মন্তব্য গুলো পাওয়া যায় তখন জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি প্রশ্নটা এখনি করা উচিৎ।

তবে আশার কথা হলো গুটি কয়েক ছাত্র এটি করেছে। সংখ্যাটি নগণ্য।

প্রতিটি মানুষ আপন পরিবার থেকে কিছু শিক্ষা পায়। যেটি তার সারাজীবনের চলার পাথেয় হয়ে দাঁড়ায়। সেটি একজন মানুষ কে সন্মান করা। খুব কম লোকই কাজটি করতে পারে। যে পারেনা সে নিজেও কখনো সন্মান পাবেনা এটি জোর দিয়ে বলতে পারি। কিছু মানুষের পৃথিবীতে জন্ম হয় হয়তো মানুষের খুঁত ধরার জন্য। সেটি তার পরিবার অথবা পারিপার্শ্বিক অবস্থা থেকে শেখা। আমরা অনেকে নারীকে শুধু ভোগ্য পণ্যই মনে করি। একজন নারীর ও শখ থাকতে পারে, আনন্দ, মজা করার অধিকার আছে। সে কি জন্ম নিয়েছে শুধু ঘরের কোনে গুমরে মরে থাকতে? আপনি যদি তাই ভাবেন আপনার কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করা যায়।

টিএসসি তে নববর্ষে নারী নিপীড়নের কথা এখনো ভুলিনি। হয়তো কখনোই ভুলবো না। অনেকে বলেছেন “নারীর দোষ নারী শাড়ি পরে বাইরে ঘুরছে কেনো”! বখাটেরা ঠিক কাজটি করেছে। হা হা কথাটি শোনার পর কতক্ষণ প্রচণ্ড মানসিক কষ্টে হাসি পেয়েছিলো। ভেবেছিলাম এরা মুক্তির দেশের নাগরিক

মুক্তিযুদ্ধে দেড় কোটি নারীর সম্ভ্রমহানি হয়েছে। তার পর দেশটি স্বাধীন হয়েছে। যে দেশটির স্বাধীনের পিছনে রয়েছে কোটি নারীর নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ হারানোর গল্প সেই দেশে আমরা একজন নারীকে সন্মান দিতে কার্পণ্য করি! আজো দেশে বীরঙ্গনারা নীরবে নিভৃতে ধুঁকে ধুঁকে মরে। নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয়। একজন নারী শুধু একজন স্ত্রী লিঙ্গ নন। একজন মানুষ।
আচ্ছা ছবিটি প্রসঙ্গে আসি। যে নারীটি এখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে তিনি এসেছেন তাঁর অধিকার আদায়ের জন্য। একজন মানুষ কতোটুকু অপারগ হলে কথাটি লিখতে পারেন তা একটু মাথা খাটিয়ে চিন্তা করুন। আশা করি মাথা মোটা না হলে বুঝতে পারবেন।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×