somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত আয় বাড়ানোর কৌশল

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুজন ভিক্ষুক ফুটপাতে বসে ভিক্ষা করছিল। তারা দুজন মিলে প্লানিং করলো তাদের কামাই-রোজগার ইদানিং খুবই কমে গেছে, সুতরাং দ্রুত আয় বাড়ানোর কৌশল আবিষ্কার করতে হবে। এবার তারা এই কৌশল প্রণয়নের জন্য একজন উপদেষ্টা নিয়োগ দিলো। উপদেষ্টা তাদেরকে এই মর্মে নিশ্চয়তা দিল যে তার কর্ম-কৌশল শতভাগ কাজ করবে, তবে তার সম্মানী ৫০০০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। ভিক্ষুকদ্বয় এতে খুবই খুশি হলো। তাদের আনন্দ আর দেখে কে? তাদের ভিক্ষা করে জমানো ১৬৫০ টাকা ছিল আরো বিভিন্ন জনের কাছ থেকে ৩৩৫০ টাকা ধার-দেনা করে এনে সর্বমোট ৫০০০ টাকা উপদেষ্টাকে পরিশোধ করে দিল। এইবার উপদেষ্টা তার কর্ম-কৌশল কিভাবে প্রয়োগ করতে হবে তা ভালোভাবে বুঝালেন। ভিক্ষুকদ্বয় বেশ খুশি হয়ে স্বপ্নের জাল বুনতে আরম্ভ করলো।

মাসের প্রথম কর্মদিবসে উপদেষ্টার অফিসে ভিক্ষুকদ্বয় গেলেন, তাদেরকে সসম্মানে বসতে দিয়ে চা নাস্তা করানো হলো।

: সম্মানিত প্রথম ভিক্ষুক, আপনি দ্বিতীয় ভিক্ষুকের ভাঙা থালাটা এক কোটি টাকায় কিনে নিন।
: এটা আবার কেমন কথা? কোটি টাকায় ভাঙা থালা! আর কোটি টাকাই বা আমি কোথায় পাবো?
আরে এত চিন্তা করেন ক্যান? আমি তো আছি। টাকা আপনাকে নগদে দিতে হবে না, বাকিতে। শুধু হিসাবটা লিখে রাখুন।
: ও আচ্ছা।
: সম্মানিত দ্বিতীয় ভিক্ষুক, আপনি প্রথম ভিক্ষুকের ফুটো বাটি টা এক কোটি টাকায় কিনে নিন। আর এটার মূল্য বাবদ এক কোটি টাকা আপনি যে ওর কাছে পাওনা ছিলেন তার সাথে এডজাস্ট করে নিন। ওকে।
: আচ্ছা ঠিক আছে।
: এবার আপনারা দুজনেই কিন্তু এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকার সম্পদের মালিক। ঠিক কিনা বলেন? পরের মাসের প্রথম কর্মদিবসে আসবেন। আমি পরবর্তী দশ কোটি টাকা উপার্জনের ফর্মুলা রেডি করে রাখবো। আর হা, আমার সম্মানী ৫০০০ আনতে ভুলবেন না কিন্তু।


দুইকোটি টাকার সম্পদের মালিকদ্বয় ফুটপাতে বসে ভিক্ষা করতে আরম্ভ করলো পরের মাসে দশ কোটি টাকার মালিক হওয়ার আশায়...
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×