somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন সংবিধানই হত্যা করা হয়েছিল

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাত্মা গান্ধী স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতা বলা যায়। কিন্তু তিনি সাংবিধানিক কিছু ছিলেন না। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি ছিলেন না। তাকে হত্যার পর ভারতে সাংবিধানিক ধারাবাহিকতার কোনো সংকট দেখা দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তিনি ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, সয়ৈদ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। সেই সূত্র অনুসারে বঙ্গবন্ধু ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। ১৯৭৫ সালের মধ্য আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতাই হত্যা করা হয়েছিল। এরপর লাগাতার হত্যাকাণ্ড চলতে থাকে, একেবারে কনর্লে তাহের পর্যন্ত হত্যার ধারা বেগবান গতিতে চলতে থাকে। মুক্তিযোদ্ধা নিধন চলতে থাকে নিবর্চিারে আর চলতে থাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধের শিকড় উপড়ানোর কাজ।
বঙ্গবন্ধু রাষ্ট্েরর ফাউন্ডার এই স্বীকৃতি সংবিধানে দেয়া হয়েছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ তিনিই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণাকে ভিত্তি করে প্রথমে হান্নান তারপর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, এই স্বীকৃতিও সংবিধানে দেয়া হয়েছে। এরপর তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটাও সাংবিধানিক স্বীকৃতির উজ্জ্বলতম ইতিহাস। তাই বঙ্গবন্ধু হত্যা আর সংবিধান হত্যা প্রায় একই কথা।
২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ের চারদলীয় জোট সরকারের আমলে দেশের সবর্ােচ্চ আদালত ঐতিহাসিক রায় দিয়ে বলেছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা প্রত্েযকে ১৯৭২ সালের জনগণের প্রতিনিধিদের দ্বারা প্রণীত সংবিধান লংঘন করে অনিয়মতাš¿িকভাবে এসেছিলেন। সে সময়ের প্রতিটি আইন অবধৈ।
১৫ আগস্টের পর অনায়াসে ঘটতে থাকে সংবিধান লংঘন। কীভাবে জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হলেন? কীভাবে রাষ্ট্রপতি হলেন? কীভাবে তিনি গণভোটের প্রহসন করলেন? কীভাবে তিনি একই সঙ্গে তিনটি পদ দখলে রেখে- রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক- রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন? ১৯৭৮ সালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ঈদগাহ ময়দানে জেনারেল ওসমানীর সমর্থনে বক্তৃতা দিতে গিয়ে মরহুম মিজানুর রহমান চৌধুরী বলেছিলেন, সব ক্ষমতা দুই পকেটে নিয়ে জিয়াউর রহমান নির্বাচনে নেমেছেন, ভাঙ্গা থানার ওসি সাহেব যদি নির্বাচনে নামেন তাহলে তো তার সঙ্গে কেউ প্রতিযোগিতায় পারবে না।
বঙ্গবন্ধু সংবিধান পরিবর্তন করেছিলেন, সরকার পরিচালনার সিস্টেম পরিবর্তন করেছিলেন কিন্তু সংবিধান লংঘন করেননি। তিনি এ-ও বলেছিলেন, দরকার হলে সিস্টেম আবার পরিবর্তন করে সংসদীয় ধারায় ফিরে আসা হবে। সংসদে দাঁড়িয়ে জাতির সামনে জবাবদিহি করে বলেছিলেন, কম দুঃখে সিস্টেম পরিবর্তন করিনি।
এই জবাবদিহিতা ছিল একজন সিভিল সরকারপ্রধানের বিৈশষ্ট্য। জেনারেল ওসমানী এবং নূরে আলম সিদ্দিকী যখন সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে তুলোধুনো করে কঠোর সমালোচনা করছিলেন, তখন তিনি হাসছিলেন, ক্রুদ্ধ হননি, ক্ষেপে যাননি। তিনি ক্ষেপে গিয়েছিলেন সিরাজ শিকদারের ওপর। তিনি কাউকে জোর করে বাকশালে যোগদান করতে বাধ্য করেননি। বঙ্গবিবেক আবুল ফজল, আবু জাফর শামসুদ্দীনসহ তার অগণিত অনুরাগী বাকশালে যোগদান করেননি। ৪টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধের কুপরামর্শ দিয়েছিলেন এনায়েতুল্লাহ্ খান, বাকশালে যোগদান করেছিলেন আতাউর রহমান খান। এই দুজনই বঙ্গবন্ধুর হত্যার পর বঙ্গবন্ধুর ১৪ পুরুষ শ্রাদ্ধ করে সমালোচনা করেছিলেন। আর আবুল ফজল এবং আবু জাফর শামসুদ্দীন বঙ্গবন্ধুর অপমানের বিরুদ্ধে, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমৃত্যু লিখে গেছেন। এটাই বোধ করি ইতিহাসের নিয়ম।
দীর্ঘ একুশ বছর আমরা সাংবিধানিক সংকট মোকাবেলা করেছি বঙ্গবন্ধুর হত্যার পর। ১৯৭২ সালের মূল সংবিধানের অবকাঠামো, তার ¯úিরিট, তার মর্মবাণী সবই ধসে পড়েছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর। সেই সংবিধান আজও মূল অবস্থানে ফিরে আসতে পারেনি। ভেবে মর্মাহত হই, সেদিন বিরোধী দলের এক মহিলা সংসদ সদস্য সংসদে বঙ্গবন্ধুর ৭ মাচর্রে মহাভাষণের প্যারোডি করে, ব্যঙ্গ করে বক্তৃতা দিয়েছেন। জানি না, এরা ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর মর্যাদা কোথায় নিক্ষেপ করবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×