somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধ ভাঙতে হবে খালেদা জিয়াকে!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকের জন্য অবরোধ ভাঙতে হতে পারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি নেত্রীকে বৈঠকে বসার জন্য গুলশানের বাসা থেকে কার্যালয়ে গাড়ি নিয়ে আসতে হলে ১৮ দলের অবরোধ ভাঙতে হবে। কারণ, নিয়ম অনুযায়ী হরতাল-অবরোধে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকে।
এরআগে গত মার্চে জামায়াতে ইসলামীর হরতালের নিয়ম ভাঙতে হবে বলে বাংলাদেশে সফররত প্রণব মুখার্জির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছিলেন খালেদা জিয়া।

ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। এরআগেও একই দাবিতে গত ২৬ নভেম্বর থেকে দুই দফা মোট নয় দিন অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী জোট।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা করবেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। এর অংশ হিসেবে দুপুরে গণভবনে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এছাড়া দুই নেত্রীর সঙ্গে বৈঠকের আগে তারানকো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। রবি ও সোমবার তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময় করবেন তারানকো।

এরআগে গত মার্চে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেননি খালেদা জিয়া। প্রণবের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। এজন্য গুলশানের বাসা থেকে গাড়িতে করে সেখানে যেতে হত তাকে। গাড়িতে চড়লে হরতালের নিয়ম ভাঙতে হবে বলে সেবার বৈঠকই বাতিল করেছিলেন বিরোধীদলীয় নেতা। যা নিয়ে দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে ভারতের সরকার মহলেও নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×