somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিবিয়ায় অপহৃত হেলাল-আনোয়ার মুক্ত

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঊনিশ দিন পর লিবিয়ায় মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি দুই বাংলাদেশী জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন মুক্তি পেয়েছেন। রাত আনুমানিক ১টা বিশ মিনিটে ত্রিপোলি দূতাবাসের পক্ষ থেকে হেলালুদ্দিনের বড় ছেলে রুবেলকে তার পিতা ও আনোয়ারের মুক্তির খবর নিশ্চিত করা হয়। জিম্মি অবস্থা থেকে মুক্তির পর তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয়। রাত দেড়টায় লিবিয়ায় কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক মানবজমিনকে জানান, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর ত্রিপোলি থেকে ৭০০ কিলোমিটার পূর্ব দিকে শিরিট শহরের একটি হাসপাতালে তাদের নেয়া হয়েছে।
গত ৬ই মার্চ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল উদ্দিন ও একই তেলক্ষেত্রে কর্মরত নোয়াখালীর বেগমগঞ্জ থানার আনোয়ার হোসেনকে অপহরণ করে একটি অস্ত্রধারী গ্রুপ। তাদের সঙ্গে আটক হন আরও ৭ বিদেশী। প্রথমে আইএস জঙ্গিরা তাদের অপহরণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কথা বললেও সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরে গত ১১ই মার্চ ত্রিপোলিস্থ বাংলাদেশী দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, আইএস জঙ্গি নয়, তারা অপহরণ হয়েছে মিলিশিয়া গ্রুপের হাতে।
‘এক কক্ষে আটকা ৩, একবেলা আধপেট খাবার দেয়’
এর আগে গতকাল সকালে লিবিয়ার আল ঘানি তেলক্ষেত্র থেকে অপহরণের শিকার বাংলাদেশী হেলাল উদ্দিন তার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন। সকাল সাড়ে ১০টায় বন্দিদশা থেকে ফোন করে তিনি বলেছেন, আটককারীরা ‘জঙ্গি’। তাদের দিনে একবার করে খাবার দিচ্ছে। তবে কি কারণে তাদের আটক করেছে এবং কবে এ বন্দিদশা থেকে মুক্তি দেবে হেলাল উদ্দিন তা বলতে পারেননি। হেলাল উদ্দিনের বড় মেয়ে নবম শ্রেণীর ছাত্রী হেলেন জানায়, বাড়ির মোবাইলে ফোন করলে প্রথমে তার মা ফোনটি রিসিভ করেন। এ সময় নিজের পরিচয় দিয়ে হেলাল উদ্দিন স্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করে তার বড় ছেলে রুবেলকে দিতে বলেন। ওই সময় সে বাড়িতে না থাকায় বড় মেয়ে হেলেনের সঙ্গে কথা বলেন তিনি। হেলেন আরও জানায়, আমি ফোন ধরেই জিজ্ঞেস করি, আব্বা আপনি কেমন আছেন। উত্তরে তার বাবা বলেন, আমি তো বেশি ভাল নেই। জঙ্গিদের হাতে ধরা পড়ছি। এ সময় খাবার দেয় কিনা হেলেনা জিজ্ঞেস করলে হেলাল বলেন, দিনে একবার খাবার দেয়। হেলাল তার মেয়েকে বলেন, আমার জন্য তোমরা সবাই দোয়া কইরো, নামাজ পইড়ো, কোরআন শরিফ পইড়ো। এ সময় হেলেনা জিজ্ঞেস করে, হেলালকে ছেড়ে দেবে কিনা? উত্তরে তার বাবা বলেন, ছেড়ে দেবে কিনা বলতে পারছি না। হেলাল উদ্দিন তার মেয়েকে আরও বলেছেন, তাদের তিনজনকে একটি ঘরে রাখা হয়েছে। এ সময় হেলেনা জায়গার নাম জিজ্ঞেস করলে, তার বাবা বলেন জায়গার নাম দিয়ে কি করবা, আমার জন্য দোয়া করো। ৯০০ কিলোমিটার দূরে তাদের নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি মেয়েকে জানিয়েছেন। হেলেন আরও জানায়, তার বাবা ৪ মিনিট কথা বলেছেন। হেলালের পরিবারের সদস্যরা ফোনে কথা বলার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন। টেলিফোনে কথা বলার পর হেলালের বাড়িতে এলাকার লোকজনও ভিড় করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×