somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকায় ভারত সমর্থক সুধীরের উপর হামলা হয়নি: প্রত্যক্ষদর্শী

২৩ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোববার রাতে খেলা শেষের পর স্টেডিয়ামের গেইটের কাছে সুধীর গৌতমের উপর ‘হামলার’ খবর ভারতীয় সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়।

এদিন ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। গ্যালারিভরতি টাইগার সমর্থকদের উল্লাসধ্বনির মধ্যে ভারতীয় সমর্থক সুধীরও খেলা দেখেছিলেন।

মুখ ও শরীরে ভারতের পতাকা এঁকে খেলা দেখতে যাওয়া সুধীর বের হওয়ার পর টাইগার সমর্থকদের তোপে পড়েন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি বলেন, সুধীরের উপর শারীরিক আক্রমণের কোনো ঘটনা দেখা যায়নি।

স্টেডিয়ামের ২ ও ৩ নম্বর গেইটের মাঝামাঝিতে সুধীরের অটোরিকশায় ওঠার ছবিও তোলেন অভি।

তিনি বলেন, “খেলা শেষে পৌনে ১২টার পরপরই গেইট দিয়ে বের হওয়ার সময় বাংলাদেশের সমর্থকরা সবাই সুধীর গৌতমকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ বলছিল। ‘মওকা-মওকা’ বলেও টিটকারি করছিলেন কয়েকজন।”

গত বিশ্বকাপে প্রথমে ভারত-পাকিস্তান খেলা নিয়ে ‘মওকা-মওকা’ নিয়ে বিজ্ঞাপন করেছিল স্টার স্পোর্টস। বিজ্ঞাপনটি আলোচিত হওয়ায় পরে ভারতের প্রতিটি ম্যাচের আগেই বানানো হয়েছিল নতুন নতুন ‘মওকা মওকা’ বিজ্ঞাপন।

এর মধ্যে ভারতের সমর্থকরা বাংলাদেশকে নিয়েও নিজেদের তৈরি কিছু ‘মওকা’ ভিডিও ইউটিউবে ছাড়ে, যাতে বাংলাদেশকে অবমাননা করা হয়েছে অভিযোগ করে পাল্টা ভিডিও ছাড়া হয়।
অভি বলেন, “সুধীর সিএনজি ভাড়া করার চেষ্টা করছিলেন। এ সময় বাংলাদেশ সমর্থকরা তাকে ঘিরে টিপ্পনী কাটতে থাকেন। ভিড় দেখে সেখানে দায়িত্ব পালন করা কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে ঘিরে রেখে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়। তখন বাংলাদেশ সমর্থকদের বেশ কয়েকজন ‘ভুয়া-ভুয়া’ বলে কিছু দূর অটোরিকশা পেছন পেছন যায়।”

সুধীরকে উদ্ধৃত করে কলকাতার দৈনিক আনন্দবাজার লিখেছে, বাংলাদেশের এক দল সমর্থক ভারতের এই সমর্থকের উপর হামলা চালিয়েছিল। তার অটোরিকশা লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।

অভি বলেন, “তাকে (সুধীর) শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো কিছুই আমার নজরে পড়েনি।”

ভারতীয় ক্রিকেট দল ও শচীন টেন্ডুলকারের জন্য জীবন উৎসর্গের ঘোষণা দেওয়া সুধীরের ঘটনাটিকে ‘হামলা’ বলে ভারতের প্রায় প্রতিটি সংবাদপত্র ও টেলিভিশনের খবরে বলা হয়েছে।

ভারতের খেলা দেখতে এনিয়ে অষ্টমবার ঢাকায় এসেছেন সুধীর।

মিরপুর থানা পুলিশও বলছে, ভারতীয় সমর্থকের উপর হামলার কোনো ঘটনাই ঘটেনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেডিয়ামসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।

“অত্র এলাকায় কারও উপর কেউ হামলা করেছে বা আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই।”

সুধীরের ওপর আক্রমণের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন

ইউটিউবের সেই ভিডিওটির স্ক্রিনশট, যেখানে তারিখ দেখাচ্ছে ২১ জুনখবরটির উৎ​স এবিপি নিউজ। স্পর্শকাতর খবর হওয়া সেটি এরই মধ্যে সেটি ছড়িয়ে পড়েছে সারা ক্রিকেট বিশ্বে। ভারত তো বটেই, পাকিস্তানের শীর্ষ দৈনিক ডনসহ আরও অনেক দেশের সংবাদমাধ্যমেও এসেছে খবরটা: ভারতীয় সমর্থকদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ সুধীর গৌতমের ওপর কয়েক জন বাংলাদেশি সমর্থক আক্রমণ করেছেন গতকাল ম্যাচ শেষে।
কিন্তু খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার কারণ এবিপি নিউজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও। ‘ভারতের জনপ্রিয় সমর্থক সুধীর গৌতম কথা বলছেন এবিপি নিউজের সঙ্গে’ শিরোনামে এবিপি নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে ছবি পোস্ট করার তারিখ দেখা যাচ্ছে ২১ জুন, ২০১৫। ভিডিওটির বর্ণনাতে লেখা হয়েছে, ‘ভারতের জনপ্রিয় সমর্থক সুধীর গৌতম কথা বলছেন এবিপি নিউজের সঙ্গে। ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর তিনি আক্রমণের শিকার হন।’
কিন্তু ভিডিওটিতে দেখা যাচ্ছে সুধীর কথা বলছেন দিনের বেলায় (ভিডিওটি দেখুন)। অনেকেরই প্রশ্ন, ২১ জুন রাতে শেষ হয়েছে ম্যাচ। খবরের ভাষ্য অনুযায়ী এর পর আক্রমণের শিকার হন সুধীর। কিন্তু তিনি এ নিয়ে কথা বলছেন দিনের বেলায়। তাহলে ভিডিওটি আজকের হওয়ার কথা। অর্থাৎ​ ২২ জুন। কিন্তু ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেটি পোস্ট করা হয়েছে ২১ জুন। এই প্রশ্ন তাই ওঠে, ভিডিওটি আগেই তৈরি করে পোস্ট করা হয়েছে কিনা। স্বাভাবিকভাবেই অনেকেই দাবি করছেন, ইচ্ছে করেই এমন খবর তৈরি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ সকাল ৮:৪৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×