somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের পর প্রথম দিনে পুঁজিবাজারে চাঙ্গাভাব

২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদুল ফিতরের পর লেনদেনের প্রথম দিনে পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৭৫ পয়েন্ট বেড়েছে। এতে ডিএসইর সূচক সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসইতে লেনদেনও হয়েছে পাঁচশ’ কোটি টাকার কাছাকাছি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক বেড়েছে ২২৬ পয়েন্ট।

এদিকে স্পট মার্কেট থেকে স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে আনার পরই শাহজিবাজার পাওয়ার কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১০ শতাংশ। দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। আর লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি। গতকাল লাফার্জের শেয়ারে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৭ লাখ টাকা।

তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২৭ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।


ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল বন্ড ইস্যু করার জন্য ইজিএম আহ্বান করেছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ এবং বিএসআরএম পাওয়ার প্রজেক্টে বিনিয়োগ করবে কোম্পানিটি। আগামী ২৫ আগস্ট বিকাল ৪টায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে চট্টগ্রামের লাভ লেন, স্মরণিকা কমিউনিটি সেন্টারে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুলাই বুধবার।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×