এক সময়ের দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রামের পাঁচ উপজেলা সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সীতাকুণ্ড এবং মীরসরাইয়ে কৌশলী ভাবে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবির। এখানে আওয়ামী লীগের অবস্থান সুসংগঠিত হওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত এ দলের নেতাকর্মীরা। তারা প্রকাশ্যে মিছিল সমাবেশ করার পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং ঘরোয়া বৈঠক করে দলের নেতাকর্মীদের উজ্জ্বীবিত করছেন। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতের দুনেতা বলেন, 'গ্রেফতার এড়াতে নেতাকর্মীদের এলাকার বাইরে অবস্থান করার জন্য বলা হয়েছে। প্রকাশ্যে মিছিল সমাবেশ না হলেও ঘরোয়াভাবে সংগঠনের কার্যক্রম চলছে। পরিস্থিতি অনুকূলে এলে ফের প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালাবে জামায়াত-শিবির।' অনুসন্ধানে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে নাশকতার স্বর্গরাজ্য হয়ে ওঠা পাঁচ উপজেলায় বিশেষ অভিযান শুরুর পর কোণঠাসা হয়ে পড়ে জামায়াত-শিবির। গ্রেফতার এড়াতে এলাকা ছাড়া হয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও নাশকতা সৃষ্টিকারীরা। কিন্তু গত কয়েক মাস ধরে তারা নতুন কৌশলে ফের এলাকায় সংগঠিত হতে শুরু করছে। কৌশলের অংশ হিসেবে শীর্ষ নেতারা প্রকাশ্যে না এসে সাথী ও সমর্থকদের দিয়ে সংগঠন গোছানোর কাছ করছেন। চট্টগ্রাম জামায়াত-শিবিরের বড় দুর্গ সাতকানিয়া ও লোহাগাড়ার জামায়াত-শিবিরের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা ও রুকন, কর্মীদের প্রায় সবাই এলাকা ছাড়া। এ দুই উপজেলায় দৃশ্যমান কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকলেও গোপনে মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক কাজ চলছে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ- স্থানীয় এমপি আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় জামায়াত-শিবিরের কিছু কিছু নেতাকর্মী এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশ ও আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নিয়মিত মাসোহারা দিতে হচ্ছে।
কৌশলে চলছে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।