somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণদের জন্য হচ্ছে আর্ন অ্যান্ড পে প্রকল্প

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইসিটি খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের সহায়তা করতে দেশের ৬৪ জেলায় আর্ন অ্যান্ড পে প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার মতিঝিলে ফেডারেশন ভবনের এফবিসিসিআইয়ের সঙ্গে ৬৪ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভিডিও কনফারেন্সে নেটওয়ার্কিং কার্যক্রম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, এখনি ডটকমের সত্বাধিকারী শামীম আহসান, এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ, এফবিসিসিআইয়ের অধিভুক্ত জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ জানান, আর্ন অ্যান্ড পে প্রকল্পের আওতায় ১০ লাখ নতুন উদ্যোক্তা তৈরি হবে। এছাড়াও যেসব উদ্যোক্তার মেধা আছে কিন্তু পুঁজি নেই তাদের সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ সুবিধাসহ কম্পিউটার, ইন্টারনেট সংযোগসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

তিনি বলেন, এ প্রকল্প হলে ২০২১ সাল্যে আইসিটি খাত থেকে মূল জিডিপিতে অংশগ্রহণ হবে ১ শতাংশ। একই সঙ্গে আইসিটি খাতে রফতানি আয় এক বিলিয়ন ডলারে উন্নিত করা সম্ভব হবে।

দেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে জুনাইদ আহমেদ বলেন, ২০০৯ সালের পূর্বে যেখানে আইসিটি খাতে রফতানি আয় ছিল ২০ মিলিয়ন ডলার । বর্তমানে এ আয় বেড়ে দাঁড়িয়েছে ৩শ মিলিয়ন ডলার।

আব্দুল মাতলুব আহমাদ বলেন, যথাযত তথ্য প্রদান ও যোগাযোগের অভাবে জেলা চেম্বার গুলোর উন্নায়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ উদ্যোগের ফলে ৬৪ জেলাকে একই ছাতার নিচে আনা সম্ভব হবে। এর মাধ্যমে জেলা চেম্বর গুলোর বিভিন্ন সমস্যা ও তাদের উদ্যোগগুলো এফবিসিসিইকে জানাতে পারবে। তাদের সময় ও টাকা ব্যয় করে ঢাকা আসতে হবে না।

তিনি বলেন, এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়বে। ফলে নিজেদের নতুন নতুন আইডিয়া শেয়ার করতে পারবে। এতে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি রফতানি আয় দ্বিগুণ হবে।

অনুষ্ঠানে অ্যাডভোকেট তারানা হালিম বলেন, দেশের সব ডাকঘর গুলোকে ই-সেন্ট্রলাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। ভিডিও কনফােেন্সর কার্যক্রম পরিচালনার জন্য যে হাই স্পিড ইন্টানেট প্রয়োজন তা আগামী ৯০ দিনের মধ্যে ৬৪ জেলায় পৌছে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×