somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন করে আরো ৮টি জেলায় চলবে রেল

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

তাই নতুন করে আরো ৮টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বর্তমানে ৪৪টি জেলায় রেল লাইন রয়েছে। জেলাগুলো হলো- মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার ও নড়াইল।

রেলপথের ভ্রমণ বাংলাদেশে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক হওয়ায় নতুন এই পরিকল্পনা নিয়েছে সরকার। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ওই প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শেষ হবে।

এরপর পর্যায়ক্রমে আরো ৬টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। সেগুলো হল- শেরপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা।

রেলওয়ে সূত্র জানায়, ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর প্রায় ২০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণকাজ সম্পন্ন হয়। এসব রেলপথ দিয়ে পুরোদমে ট্রেন চলাচল করছে।

২০০৯ সালের জুন থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত নির্মাণ করা হয় ১১২ কিলোমিটার নতুন রেলপথ। এ রেলপথগুলো হলো— তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার, সিগন্যালিংসহ টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ২২ কিলোমিটার, লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৪৫ কিলোমিটার এবং ফরিদপুর থেকে পাঁচুরিয়া পর্যন্ত ১০ কিলোমিটার।

২০১৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৯০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়। এছাড়া, ২০৭ কিলোমিটার রেলপথ মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়। এ ২০৭ কিলোমিটার রেলপথ হলো— ঢাকা থেকে জয়দেবপুর ৮৫ কিলোমিটার, দিনাজপুর থেকে পঞ্চগড় ১৬ কিলোমিটার, পার্বতীপুর থেকে কাঞ্চন-পঞ্চগড় এবং কাঞ্চন-বিরল পর্যন্ত ১০৬ কিলোমিটার।

এছাড়া, ৭৬৫ কিলোমিটার রেলপথ পুনঃসংস্কার করা হয়। ৬৫টি নতুন ব্রিজ নির্মাণ করা হয় এবং ৩৫৪টি পুনঃনির্মাণ করা হয়।যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

তাই নতুন করে আরো ৮টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বর্তমানে ৪৪টি জেলায় রেল লাইন রয়েছে। জেলাগুলো হলো- মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার ও নড়াইল।

রেলপথের ভ্রমণ বাংলাদেশে সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক হওয়ায় নতুন এই পরিকল্পনা নিয়েছে সরকার। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ওই প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শেষ হবে।

এরপর পর্যায়ক্রমে আরো ৬টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। সেগুলো হল- শেরপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা।

রেলওয়ে সূত্র জানায়, ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর প্রায় ২০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণকাজ সম্পন্ন হয়। এসব রেলপথ দিয়ে পুরোদমে ট্রেন চলাচল করছে।

২০০৯ সালের জুন থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত নির্মাণ করা হয় ১১২ কিলোমিটার নতুন রেলপথ। এ রেলপথগুলো হলো— তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার, সিগন্যালিংসহ টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ২২ কিলোমিটার, লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৪৫ কিলোমিটার এবং ফরিদপুর থেকে পাঁচুরিয়া পর্যন্ত ১০ কিলোমিটার।

২০১৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৯০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়। এছাড়া, ২০৭ কিলোমিটার রেলপথ মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়। এ ২০৭ কিলোমিটার রেলপথ হলো— ঢাকা থেকে জয়দেবপুর ৮৫ কিলোমিটার, দিনাজপুর থেকে পঞ্চগড় ১৬ কিলোমিটার, পার্বতীপুর থেকে কাঞ্চন-পঞ্চগড় এবং কাঞ্চন-বিরল পর্যন্ত ১০৬ কিলোমিটার।

এছাড়া, ৭৬৫ কিলোমিটার রেলপথ পুনঃসংস্কার করা হয়। ৬৫টি নতুন ব্রিজ নির্মাণ করা হয় এবং ৩৫৪টি পুনঃনির্মাণ করা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×