somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ শে আগস্ট গ্রেনেড হামলা সংলাপ না করার অজুহাত

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে এক টক শোতে ইনু ভাই ( মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু ) বলেছেন এদেশের রাজনীতিতে ২১ শে আগস্ট দুই ভাগ হয়ে গিয়েছে । অর্থাৎ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন সরকারী দল বিএনপি এর ইন্দন বা মদদ ছিল এই অভিযোগ থেকে দেশ বিভক্ত হয়ে গেছে। এদেশের রাজনীতিতে প্রতিপক্ষের উপর রাষ্ট্র যন্ত্রের ব্যাবহার নতুন কোন ঘটনা নয় বরং পুরনো ধারাবাহিকতা যা এখনও চলছে । ১৯৭১ সাল থেকেই তা শুরু হয়েছে । ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত তখন জাসদের ৩০০০০ কর্মী সহ মোট ৪০ হাজার বামপন্থীকে হত্যাকারী হিসেবে আওয়ামীলীগকে দায়ী করা হয় । সিরাজ শিকদারকে হত্যা করা হয় । এ দাবী এরশাদ এর স্বৈরাচার বিরোধী আন্দলনের সময় আপনারা সবসময় বক্তৃতায় , সেমিনারে বলেছেন কিন্তু এখন বলা বন্ধ করে দিয়েছেন । আমাদের বয়সী রাজনৈতিক জেনারেশন স্বৈরাচার বিরোধী আন্দোলনের বাই প্রোডাক্ট , সেই হিসেবে ৮০ সাল পর্যন্ত স্কুল গোয়িং ছাত্র থাকায় ৭৫ সাল পর্যন্ত ঘটনাবলী বক্তৃতায় সেমিনারে শুনতে শুনতে জানা হয়েছে । বেশিরভাগ লেখা ছিল ৭১ সালের মুক্তিযুদ্ধের উপর , ৭৫ পরবর্তী লেখা শুরু হয় মুলত ৯০ সাল এর পর থেকে । সেই হিসেবে ৪০ হাজার বামপন্থী হত্যাকারীদের সাথে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে মহাজোট হোল ? নিজের সন্তানের মত কর্মীদের হত্যাকারীদের সাথে কিভাবে রাজনৈতিক জোট গঠন সম্ভব হোল ? এই প্রশ্ন আমাদের রাজনৈতিক পথ প্রদর্শক ইনু ভাইয়ের কাছে রইলো ।
জাসদ যদি ৭১ – ৭৫ ভুলে গিয়ে আওয়ামীলীগের সাথে রাজনৈতিক ঐক্য করতে পারে । তবে বিএনপি’র উপর ২১ শে আগস্টের গ্রেনেড হামলার দায় চাপালেও রাজনীতি দুই ভাগ হয় নাই । বুর্জোয়া শ্রেণী প্রতিনিধিত্বকারী দল আওয়ামীলীগ ও শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল জাসদ যদি সময়ের প্রয়োজনে জোটে অংশ নিতে পারে তবে বুর্জোয়া শ্রেণীর দুই প্রতিনিধি আওয়ামীলীগ ও বিএনপি বসে সংলাপ করতে পারবে না , রাজনীতির সুত্র ও নিয়ম কানুনে ইনু ভাইয়ের এই যুক্তি গ্রহণযোগ্য নয় । এখানে আওয়ামীলীগের নেতৃত্বে জোট যদি কৌশলে আরও ক্ষমতায় থাকতে চায় এবং ইনু ভাইয়ের মন্ত্রিত্বের সময় আরও বাড়াতে চায় সেই যুক্তিতে উনারা চাইবেন বিএনপি ছাড়া একটি নির্বাচন করতে । সেখানে সংলাপ বর্জন এর আভাস পাওয়া যাচ্ছে ইনু ভাইয়ের এই কথা থেকে । একজন খুদ্র ব্যবসায়ী হিসেবে আমার জন্য এই পরিস্থিতি আতংকের বিষয় । আমাকে এখুনি চিন্তা করতে হবে আগামী দিনে ব্যবসা করে পরিবার নিয়ে খেয়ে পরে থাকা সম্ভব কিনা , যদি সম্ভব না হয় তাহলে কোন পেশায় গেলে তা সম্ভব হবে তার ফয়সালা এখনি করা ।
একজন ভোটার হিসেবে অধিকার নিয়ে আমি কার কাছে প্রশ্ন করব ? যদি কেউ নৌকার ভোটার না হয় তবে তার ভোট কোথায় যাবে ? ভোটের অধিকার একজন নাগরিকের সবচেয়ে বড় রাজনৈতিক অধিকার । ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা নয় বৎসর আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে এই অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে । যদি বিএনপি ছাড়া নির্বাচন করার ষড়যন্ত্র হয় তবে যারা নৌকার ভোটার না , তাদের ভোট গিয়ে পড়বে আবার স্বৈরাচার হিসেবে পরিচিত এরশাদের জাতিয় পার্টির লাঙ্গল মার্কায় । আবার স্বৈরাচার এরশাদ রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে । যে প্রক্রিয়ায় আওয়ামীলীগ ১৯৯৬ সালে ও বিএনপি ২০০১ সালে জামাত-গোলাম আজমকে প্রতিষ্ঠা করেছিল , একই প্রক্রিয়ায় এবার এরশাদ প্রতিষ্ঠিত হবে ।
রাজনীতির এই অসুস্থ ধারা বৃত্তের মত এখনও ঘুরে বেড়াচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×