উনি বা উনারা শুধু নেতৃকে খুশী করার জন্য যা বলা দরকার তাই বলে , কিন্তু এই বলার ভিতর দিয়ে দেশের রাজনীতি ও গনতন্ত্রের ভবিষ্যৎ যে খারাপের দিকে যাচ্ছে তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই । দেশের রাজনীতি ও গণতন্ত্র বিকাশ নিয়ে যাদের মাথা ব্যাথা নেই তারা কিভাবে রাজনৈতিক দলের উচ্চ পদে আসীন হয় ? তাহলে ঐ রাজনৈতিক দলের সাথে দেশের জনগনের কোন সম্পর্ক নেই । থাকলে নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে কথা বলতেন । বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা - খালেদার উল্লেখযোগ্য ভুমিকা আছে কিন্তু এক্ষনে তাদের ভুমিকা জনগন তথা জাতীয় স্বার্থের পরিপন্থী । উনারা তাবেদারির রাজনীতির এমন পর্যায়ে পৌঁছেছেন যে যোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আজ রাজনীতিতে নেই । এই লক্ষন ভাল না । সামাজিক শ্রম বিভাজনে কিছু মানুষ নিঃস্বার্থভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন । রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে । কিন্তু নেতৃত্ব শূন্য রাজনীতি জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যায় । সেই অন্ধকারের রুপ অনুমান করা মুশকিল । এমনকি কতটা ভয়ংকর তা তাত্ত্বিক ভাবে অনেক রুপে উপস্থাপন করা যায় , যেমন ঃ স্বাধীনতা বিপন্ন , গৃহযুদ্ধ , দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিরতা সহ পররাষ্ট্র কতৃক দাসত্ব ইত্যাদি , কিন্তু বাস্তব আরও কঠিন । এই বিজয়ের মাসে যেখানে রাজনীতি হবে আরও শানিত , আরও সুসংহত । রাষ্ট্র হবে আরও সুসংগঠিত । কিন্তু জাতী হিসেবে আমরা হাঁটছি উলটো দিকে । তাও রাজনৈতিক নেতৃবৃন্দের কল্যানে । যে রাজনৈতিক নেতৃবৃন্দ ঘোড়া হয়ে তার সওয়ারি জনগণকে নিয়ে প্রতিযোগিতা পূর্ণ এই বিশ্বে দ্রুত গতিতে অন্য রাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে যাবে এই নেতৃবৃন্দ পীঠ থেকে জনগণকে ফেলে দিয়ে হাঁটছে । এই হাটার দিক কোথায় তারা নিজেরাও জানে না । লাগাম তো জনগনের হাতে । জনগন সেই লাগাম প্রয়োজনে নতুন ঘোড়ায় পরাবে । এটাই বাস্তবতা ।
রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।