মত প্রকাশের স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই বলা আজকালকার তরুনরা এমনটাই মনে করে । এই মনে করার কারন তারা কোথাও থেকে শিক্ষা পাচ্ছে না । সবাই বলে আমরা সমাজে বসবাস করি । আসলে আমরা বসবাস করি একটি রাষ্ট্রে । রাষ্ট্রের অধীন ধর্ম - জাত - ভাষা ইত্যাদির ভিত্তিতে মানুষ সমাজ গড়ে তোলে । রাষ্ট্রের অধীন বিভিন্ন সমাজ থাকে । রাজনীতির মাধ্যমে সমাজের সকল মানুষ রাষ্ট্র পরিচালনায় অংশ নেয় । রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র কতৃক সিদ্ধান্ত নেয়ার আগে পরে সমাজের স্বার্থের অবস্থান থেকে মানুষ যে মত প্রকাশ করার সুযোগ পায় তাকে মত প্রকাশের স্বাধীনতা বলে । জাতীতে জাতীতে বা ধর্মে ধর্মে বিরোধ তৈরি করে এমন মতামত রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে গ্রহণযোগ্য নয় বিধায় এমন মতামত মত প্রকাশের স্বাধীনতার আওতায় পরে না । সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে এমন সকল মতামতই রাষ্ট্র কতৃক নিয়ন্ত্রিত হয় ।
যদি পত্র পত্রিকায় যা খুসি তা লেখার সুযোগ না থাকে তবে ব্লগে কেন থাকবে । ব্লগ সরকার বা রাষ্ট্র কতৃক নিয়ন্ত্রন সম্ভব না হলে ব্লগ পরিচালনা কারীদের নিজ থেকেই এই দায়িত্ব পালন করা উচিৎ । একটি গণতান্ত্রিক রাষ্ট্রেও মত প্রকাশের একটি গাইড লাইন থাকে । প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ার লাইসেন্স নেয়ার সময় সেই গাইড লাইন মেনে চলার অঙ্গিকার করতে হয় । এটা সকল রাষ্ট্রের জন্য প্রযোজ্য । রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা যেমন অপরাধ তেমনি রাষ্ট্রে অভ্যন্তরে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে এমন কথাও সমান অপরাধ । ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য , লেখালেখি যারা করে তাদের সমাজ বিজ্ঞান , রাষ্ট্রবিজ্ঞান , রাজনৈতিক দায়িত্ব , সামাজিক দায়িত্ব ইত্যাদি জ্ঞানের অভাব থেকেই তা করে । এই সমস্ত জ্ঞান সাধারন নাগরিকদের ভিতর তৈরি হয় সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা থেকে যা একেবারেই অনুপস্থিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






