এক বিজ্ঞানী কাজে ব্যস্ত ছিল। কিন্তু তার ছেলে খুব ডিসটার্ব দিচ্ছিল। তিনি ছেলের হাত থেকে বাচার জন্য একটা ফন্দি আটলেন। তিনি ছেলেকে একটা বাংলাদেশের মানচিত্র টুকরো টুকরো করে ছিড়ে হাতে দিয়ে বললেন, বাবা, দেখি তো তোমার বুদ্ধি কেমন। যাও এটাকে জোড়া লাগিয়ে আনো।
বিজ্ঞানী ভাবলেন, যাক ছেলের হাত থেকে বাচা গেল। তিনি নিশ্চিন্ত মনে কাজ শুরু করলেন। কিন্তু দুমিনিট পরই তার ছেলে ফিরে এলো। সে মানচিত্র সঠিকভাবে জোড়া লাগিয়ে এনেছে। তিনি অবাক হলেন। এটা কিভাবে সম্ভব? মাত্র দুমিনিটে একটা ছেড়া মানচিত্র কিভাবে জোড়া লাগাল এতুটুকু ছেলে, তিনি ভেবে পান না। তিনি বললেন, বাবা, তুমি এটাকে কিভাবে জোড়া লাগালে?
খুব সোজা বাবা, মানচিত্রের পিছনে একটা মানুষের ছবি ছিল। আমি ওটাকে জোড়া লাগিয়েছি, মানচিত্র ঠিক হয়ে গেছে।
আসলে আমরা মানুষ ঠিক হয়ে গেলে এদেশের সব কিছু ঠিক হয়ে যাবে।
তাই আসুন নিজেকে নিজেই শাসন করি।
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।