somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ ফিরোজ
স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও লেখালেখি। ওয়েব : www.ahmedfiroze.com। অনলাইন নিউজ পোর্টাল : www.shubhobangladesh.com।

শূন্য দশকের লেখক অভিধান : কথা-প্রাসঙ্গিকতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো সংকলন গ্রন্থই সেই সময়ের সকল লেখককে আশ্রয় দিতে পারে না। লেখা তো নয়ই। সে কারণে অপ্রাপ্তির বেদনা যেমন থাকবে, তেমনি প্রাপ্তি এই—একটি বিশেষ সময়কে চেনা-জানা গেল আয়নালো ও ছায়ার বাইরে থেকেও। আয়নামুখ ও ছায়াছবি আমাদের সময়কে আরো বেশি সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা। সূর্যালো পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে যাবে—কে চায় না বলুন। জগৎ আলোকিত হবে মানুষের মনও। সেই মনের দরজা-জানালা আজ সব বাঁধা কেটে খুলে যাক। জয় মানুষ, সৃষ্টি ও শিল্পের...

১৯৭৬-১৯৮৫ এই সময়ের মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন, যাঁদের আবির্ভাব বা সময়কাল ২০০০-২০০৯ সালের মধ্যে, তাঁদের মধ্য থেকে ২০৫ জনের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত নিয়ে এরই মধ্যে প্রকাশিত হয়েছে—শূন্য দশকের লেখক অভিধান। জন্মপত্রকালের নীতি অনুসরণ করতে গিয়ে অনেক কাছের, প্রিয়জন এ সংকলনভুক্তির বাইরে রয়েছেন, তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। আর, ১৯৮৬ থেকে যাঁদের জন্মপত্রকাল, তাঁরা আমাদের পরবর্তী দশক প্রথম দশকের যাত্রাকে আলোকিত করবেন, প্রেম ও মমতায়...

বাংলা সাহিত্যের ইতিহাসে, বিশেষ করে আঠারো শতকের শুরু থেকেই যুগ দিয়ে ভাগ করে সাহিত্যের ইতিহাসকে সর্বজনীন করে তোলা হয়েছে; প্রাচীন যুগ (৬৫০-১১৯৯), মধ্যযুগ (১২০০-১৭৯৯) এবং আধুনিক যুগ (১৮০০-বর্তমান কালাবধি)। এর পর আধুনিক যুগের কাল পরিধির বিস্তারের সঙ্গে সঙ্গে শতক দিয়ে সময়কে বিভাজন করা হলো; আঠারো শতক (১৮০০-১৮৯৯), উনিশ শতক (১৯০০-১৯৯৯) এবং বিশ শতের কাল (২০০০-২০৯৯) চলছে। এরও অনেক পরে উনিশ শতকের দ্বিতীয় দশ বছরে দশক-ভাবনা আঁচ করা গেলেও, বুদ্ধদেব বসুরা এসে ত্রিশের দশককে (১৯৩০-১৯৩৯) একটা স্থায়ী রূপ দিলেন কাল গণনার ইতিহাসচর্চায়। আর, এ সবই সময় নির্ণয়ের বিবেচনা। আধুনিক বিজ্ঞানের উষ্ণতায় যেভাবে পুড়ে গেছে একান্নবর্তী সংসার, সেভাবে ক্ষুদ্রাতিক্ষুদ্র দিকগুলো সামনে চলে এসেছে, অন্য সবকিছুর মতো সময় বিবেচনাতেও।

সাহিত্যের এ নবযাত্রা—কাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবিষ্কারের নেশায় মেতে উঠবে। আর, আবিষ্কার পরিবর্তন বা ব্যতিক্রম নয়, নতুনের সৃষ্টিমাতাল আলোর সন্ধান। সে আলোয় সবাই আলোকিত হবেন, এই ভালোবাসা...

পুনশ্চ
ভালোবাসা সৃষ্টিকর্তার অপূর্ব এক সম্পদ। এ এমন এক সম্পদ—যা বিলোলেই শুধু বাড়ে, না-বিলোলে কমতে থাকে। তাকে সবাই রক্ষা করবেন, যত্ন করবেন, চর্চা করবেন। এই আনন্দ অন্তরে ধারণ করবেন। মুক্তির পথও এই, বিকাশে মর্যাদা ও সম্মান। সকলে মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন...

১৬ ফেব্রুয়ারি ২০১৬

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×