somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুভয়, ইন্দ্রচাপ

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুভয়, ইন্দ্রচাপ
দুটি কবিতা
প্রান্তস্বর। সম্পাদক : ইকতিজা আহসান
বর্ষ ৯ম, ১১তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭

মৃত্যুভয়

ঘুমুতে যাবার আগে জেগে ওঠার খাটুনি
অসহ্য হয়ে উঠছে,
আমি আর বেঁচে থাকতে পারছি না
অথচ, আত্মহত্যা কোনো সমাধান নয়;
শুধু কষ্ট আর নিঃসঙ্গতা তাড়া করছে
যন্ত্রণা পাচ্ছি নিজে
তবু বলছি না এ-জীবন চাই না।

পৃথিবীতে আমার মতন সুখী আর কেউ নেই
কখনো এমন সত্যি করে বুঝিনি
আমার ঈশ্বর, স্বর্গীয় বন্ধু, সেও একা
ভীষণ।

একজন মানুষ
স্নেহ আছে
ভালোবাসা আছে
আছে বন্ধুত্ব,
তবু সে জুয়াড়ি
স্বপ্নের কাছে বন্দি।

তৃপ্তিহীন আত্মা
অমৃতেরে দেয় সালাম
আত্মার গহনে গন্ধ ঢালে চিরন্তনতার
শাশ্বত সৌরভ কৌটো করে রাখে সংগোপনে
ভুলে যাওয়া কোনো ধূপদানি জ্বলে রাতভর
অসীমের গহ্বরে অদৃশ্য মায়াজাল যেন উদ্ভ্রান্ত উদ্বাস্তু।
ঘুমুতে যাবার আগে কাগজে বিদায়পত্র লিখি
প্রিয়তমা, নিজেকে মিশিয়ে দিতে চাই বিষাক্ত কালিতে
যতটুকু আছে তার বাকি...


ইন্দ্রচাপ

সত্যের অন্বেষণ মানুষকে অনেক সময় ঘরছাড়া করে
ব্যক্তিজীবনে গার্হস্থ্য প্রেম তাকে বাঁধতে পারে না
দারিদ্র্য ও মুক্ত জীবন প্রেমে ও প্রেরণায়—
কখনো ধর্মের মুখোশ খুলে দেয়,
দর্শনের মহত্ত্ব কখনো ধর্মকে আঁকড়ে বাঁচে না।

কঠিনতম মুহূর্তে স্থির, অবিচল থাকা কোনো কল্পনাবিলাস নয়
বরং হৃদয়ের দুর্বলতা কেটে যায়
চরিত্রে দেখা দেয় তেজস্বী রোমান্টিকতা
চিন্তার রাজ্যে আশ্রয় নেওয়ার এই সুসময়
শুধু হিংসে নয়, নিজেকে ভালোবাসুন।

স্বর্গের বধূ হলেও, নারীর প্রতি বিশ্বাস আটকে রেখো না
নারী কখনো বিকল্প হতে পারে না
নিরীশ্বরবাদই একমাত্র মুক্তির পথ নয়
ধর্মের মধ্যে সারবস্তু কিছু নেই
তবু তাকে ছেড়ে যেয়ো না।

দারিদ্র্য দূর করতে জন্মনিয়ন্ত্রণের প্রয়োজন সব থেকে বেশি
ভারি ব্যাগ কাউকে বইতে দিয়ো না
বরং ওজন কমিয়ে ফেলো
কখনো বলো না, বাবা-মা সন্তানের সব থেকে খারাপ অভিভাবক
ফ্রি ম্যারেজের চেয়ে দশবার বিয়ে করা ভালো।

হৃদয়ের রক্ত দিয়ে যে কাউকে ভালোবেসো
নারী কিংবা পুরুষের শক্তি নয়
মানুষের শক্তিতে বিশ্বাস রাখো
ধর্মের প্রবক্তা হয়ো না, ঈশ্বর হও
ভালো থাকো নিজস্ব ব্যাকুলতায়...

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×