somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ লেখক অভিধান

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সুহৃৎ
কিছু কাজ নিয়মিতই আমাদের এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে সাহিত্যচর্চায়। এরই ধারাবাহিকতায় এবার লেখক অভিধান সম্পাদনার কাজ শুরু করছি। প্রায় এক যুগ আগে এমন একটি আহ্বানে সাড়া দিতে পারিনি। সে-সময় প্রকাশক মহোদয়ের আলোচনা ও প্রস্তাবনা-বিশেষ ভালো লাগেনি। এবার মিলে গেল কথা। যদিও সে-বারের প্রস্তাবক আমিই ছিলাম। শেষপর্যন্ত কাজটি হচ্ছে।
সকলের সর্বাত্মক অংশগ্রহণ, অনুপ্রেরণা ও পরামর্শ চাই। বিশেষ করে, সকল কবি-সাহিত্যিকের আন্তরিক সহযোগিতা চাইছি--ভালোবাসা ও শ্রদ্ধায়, বন্ধুত্বের নিবিড়তায়। আশা করছি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ-সঞ্চারণ করবে এই অভিধানগ্রন্থ।

বাংলাদেশ লেখক অভিধান
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডে মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে যাঁরা জন্মগ্রহণ করেছেন এবং এদেশের সম্মানিত নাগরিক; এ ছাড়া যাঁরা বিদেশ যাত্রার ছাড়পত্র বহন করেন--সে-সকল কবি-সাহিত্যিকের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যপঞ্জি : বাংলাদেশ লেখক অভিধান। এটি কোনো বিশেষ কাল, বিভাগ বা দশক বিভাজন নয়। সমগ্র বাংলা সাহিত্যের ঐতিহ্য-সংশ্লেষ ধারাক্রম...

যেসব তথ্য পাঠাতে হবে : ১. নাম (ইংরেজি বানানসহ), ২. সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম, ৩. ডাক নাম (যদি থাকে), ৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান, ৫. পৈতৃক নিবাস, ৬. স্থায়ী ঠিকানা, ৭. মাতৃনিবাস, ৮. বর্তমান ঠিকানা, ৯. পিতা ও মাতার নাম, ১০. স্ত্রী-স্বামীর নাম (বিয়ের তারিখ ও সালসহ), ১১. বড় ক ভাই ক বোন, ছোট ক ভাই ক বোন, ১২. কয় ছেলে-মেয়ে (নাম ও জন্ম তারিখ-সালসহ), ১৩. শিক্ষা (প্রতিষ্ঠান ও ডিগ্রির নাম সালসহ), ১৪. পেশা (সর্বশেষ প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ স্থানসহ), ১৫. সম্পাদিত পত্রিকা (প্রথম কত সালে প্রকাশিত, এ-পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), ১৬. লেখার বিষয় কি কি, ১৭. প্রকাশিত গ্রন্থ (সংখ্যা, বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), ১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, ১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা, ২০. মোবাইল নাম্বার, ইমেইল ও ওয়েব ঠিকানা (যদি থাকে), এবং ২১. এককপি ছবি।

এ-চর্চার মধ্য দিয়ে হাজার বছরের বাংলা সাহিত্যের একটি বিশদ ইতিহাস সংরক্ষণ হবে বলে আমরা মনে করছি। এ ছাড়া সচেতন পাঠক, লেখক, প্রকাশক এবং গণমাধ্যমকর্মীর মধ্যে আন্তঃযোগাযোগ পথ সহজ করে দেবে। বইটি প্রকাশ করবেন বন্ধু, কবি ও গবেষক ড. মিজান রহমান। প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাপ্রকাশ

এ-যাত্রায় সবাইকে আমন্ত্রণ। সুস্থ-সুন্দর সম্পন্নজীবনে নিরাপদ থাকুন...

তথ্য পাঠানোর ঠিকানা : [email protected]
প্রয়োজনে মোবাইলে (০১৭১১-০৩১০৮০) কথা হবে।

এ ছাড়া যাঁরা পরলোকগমন করেছেন, তাঁদের বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সম্পাদনা পর্ষদ সংগ্রহ করবেন। তবে তথ্য ঘাটতির ক্ষেত্রে প্রয়োজনে সবার সহযোগিতা চাওয়া হবে...

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×