রায় ১ সপ্তাহ আগে শ্রদ্ধেয় আশরাফ ভাই ফোন করে জানালেন উপমহাদেশের অন্যতম প্রধান উর্দু সাহিত্যের অনুবাদক জাফর আলম আমাকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন।
এর মধ্যেই বাংলা একাডেমির উপপরিচালক শ্রদ্ধেয় সরকার আমিন ভাইয়ের ফেসবুকে ‘জাফর ভাই জিন্দাবাদ’ শির্ষক একটি এলবাম দেখলাম। লাইক দিলাম। মন্তব্য করলাম, “তার স্মরণ শক্তি এবং প্রাণোচ্ছল হাসি আমাকে মুগ্ধ করে।” পরে চ্যাটিংয়ে আমিন ভাই বললেন-
: ফোন করে জাফর ভাইকে জানায়ো এই সচিত্র স্টাটাসটার কথা, খুশি হবেন।
: ঠিক আছে ভাই, আমি তার সাথে দেখা করতে যাবো কোন একদিন। তিনি আমাকে ডেকেছেন”
: লেপটপ নিয়ে তাকে দেখায়ো, ওনার তো ফেসবুক নাই,
: এইটা ভাল বলেছেন, আমি তাই করব
গতকাল সারাদিন মোবাইল ও টেলিফোনে স্যারকে (আমি স্যারই ডাকি) না পেয়ে সন্ধ্যায় লেপটপ নিয়ে হাজির হলাম তাঁর বাসার সামনে। দাড়োয়ানকে জিজ্ঞাস করলাম- আচ্ছা, জাফর স্যার কি বাসায় আছেন?
দাড়োয়ানই জানালেন সারাদিন ফোন না ধরার কথা।
স্যারের তো স্ট্রোক হয়েছে। তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।
মে মাসের দুই তারিখই কেবল তিনি শ্রদ্ধেয় সরকার আমিন ভাইয়ের কাছে গিয়ে তার মৃত্যুর কথা বলেছেন, আমিন ভাইয়ের স্ট্যাটাস থেকে- “দুষ্টু হেসে বলে বসলেন তাহলে ‘আমি মারা যাবার পর অবিচুয়ারি লেখার দায়িত্বটা আপনার। ’ আমি হতভম্ব। কী কন জাফর ভাই! মারা যেতে পারে বডি, কিন্তু কখনোই অনুবাদক জাফর আলমের মৃত্যু সম্ভব না। বিষণ্ন হলাম অদ্ভুত অনুরোধে। কে জানে কার কখন মরার সময়! ছবিগুলো রেখে দিলাম মহাকালের জন্য। জাফর ভাই জিন্দাবাদ!
জাফস স্যারের তড়িৎ আরোগ্য কামনা করছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
‘জাফর ভাই (স্যার) জিন্দবাদ।’
সংযুক্ত ছবিটা আমিন ভাইয়ের এলবাম থেকে নিয়েছি।
উপমহাদেশের অন্যতম প্রধান উর্দু অনুবাদক জাফর আলম অসুস্থ। তার আরোগ্য কামনা করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

